Dhaka
,
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘সেবাকাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘সেবাকাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুলপুর ধর্মপল্লীতে সোসাইটির শিক্ষা সেমিনার, নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূটি পালন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ‘আমাদের প্রতিবন্ধকতা হল সত্যকে অনুধাবন করা।’
সোসাইটির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি
ধরেণ্ডায় ২৭তম বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই মোদির নতুন ঘোষণা
অষ্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে বিশ্ব ক্রেডিট ইউনিয়ন সম্মেলন
মোহাম্মদপুর সেবাকেন্দ্রের নতুন অফিস উদ্বোধন ও আশীর্বাদ
আজ ১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর মোহম্মদপুর সেবাকেন্দ্রের নতুন অফিস উদ্বোধন ও আশীর্বাদ করা হয়।

আসাদগেটের অবলেট হাউজে সোসাইটির এই নতুন অফিস উদ্বোধনে সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, বাংলাদেশ অবলেট ডেলিগেশন সুপিরিওর ফাদার জনি যাকোব ফিনি ওএমআই, ফাদার সুবাস গমেজ ওএমআই, ফাদার সরোজ কস্তা ওএমআই, ব্রাদার বিকাশ সিএসসি, সোসাইটির কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে প্রবেশ করেন। এরপর ফাদার জনি ফিনি প্রার্থনা ও জল সিঞ্চনের মধ্য দিয়ে সেবাকেন্দ্রের নতুন অফিসটি আশীর্বাদিত করা হয়।

আশীর্বাদের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাদার বিকাশ রোজারিও। তিনি সোসাইটির সেবাকেন্দ্র অবলেট হাউজে করার জন্য ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানান। এরপর ফাদার জনি যাকোব ফিনি ওএমআই তিনি তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সোসাইটির কার্যকরী পরিষদের সবাইকে ধন্যবাদ জানান ও সোসাইটির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

পরিশেষে বক্তব্য রাখেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি রোজারিও। তিনি সোসাইটির অফিস কার্যক্রম পরিচালনায় নতুন সেবাকেন্দ্রের অনুমতি প্রদান করায় অবলেট ফাদারদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি একইসাথে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান মূল্যবান সময় দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য। তিনি মোহাম্মদপুর এলাকায় বসবাসরত সোসাইটির সদস্যদের আহ্বান জানান যেন সোসাইটির নতুন অফিসে আসেন ও সেবা গ্রহণ করেন। পরিশেষে প্রার্থনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উদ্বোধন ও আশীর্বাদের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও। সোসাইটির অন্যান্য কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. লিংকার্স বি. রোজারিও, মি. গিলবার্ট গমেজ, মি. এইচ হিলারিশ হাউই, ঋণদান কমিটির সেক্রেটারি মি. রানা দাস, সদস্য মি. রণী ফ্রান্সিস গমেজ, আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী।
উল্লেখ্য, আসাদগেটে অবস্থিত সিবিসিবি সেন্টার সংলগ্ন অবলেট হাউজে সোসাইটির সেবাকেন্দ্রটির অবস্থান ও নতুন এই ঠিকানাতেই সকল প্রকার কার্যক্রম চলবে।
Tag :














