Dhaka
,
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
হাসনাবাদে অনুষ্ঠিত হলো সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান
আজ ৩ জুলাই (শুক্রবার) ২০২৬ খ্রিষ্টাব্দ অনুষ্ঠিত হয়ে গেল হাসনাবাদ-তুইতাল ধর্মপল্লীর অন্তর্গত সদস্য, বিনিয়োগকারীবৃন্দের উপস্থিতিতে সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান।


ধর্মপল্লীর আর্চবিশপ টি.এ গাঙ্গুলী হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সেমিনারে সোসাইটির শিক্ষা কমিটির আহ্বায়ক, ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও’র সভাপতিত্বে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কল্লোল রোজারিও, রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের পরিচালক ফাদার নিখিল গমেজ, প্যারিস কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট মি. সেলেষ্টিন রোজারিও, হাসনাবাদ ক্রেডিটের চেয়ারম্যান মি. নিকোলাস রাজু কোড়াইয়া, সোসাইটির প্রাক্তন সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, সমাজ প্রধান মি. আব্রাহাম আঞ্জুস , মি. অলড্রিন রাজু গমেজ, মি. লুসিয়ান সুবাস রোজারিও নেতৃবৃন্দসহ বিভিন্ন সমাজ প্রধানগণ ও সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বিভিন্ন গ্রামের পক্ষ থেকে প্রায় এক হাজার পাঁচশতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়ে সক্রিয় অংশ্রগহণ করেন।

আসনগ্রহণ, প্রারম্ভিক প্রার্থনা, বরণ নৃত্য, ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, সেক্রেটারি ও পরিচালক, অর্থ ও প্রশাসনে প্রেজেন্টেশন উপস্থাপন, অতিথিবৃন্দের বক্তব্য, মুক্তালোচনা ও প্রধান বক্তা চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি পরিচালত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষা কমিটির সচিব ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. লিংকার্স বি রোজারিও ও মি. ম্যানুয়েল অসিত গমেজ (স্যার)
Tag :














