Dhaka
,
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান
আজ ৪ জুলাই (শনিবার) ২০২৬ খ্রিষ্টাব্দ, গোল্লা ধর্মপল্লীর ছোট গোল্লা গ্রামের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সোসাইটির শিক্ষা সেমিনার ও ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান। ধর্মপল্লীর আওতাধীন সকল সদস্য, বিনিয়োগকারী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সেমিনারে সোসাইটির শিক্ষা কমিটির আহ্বায়ক, ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও’র সভাপতিত্বে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত মন্সিনিয়ার গাব্রিয়েল কোড়াইয়া, সহকারী ফাদার তন্ময় যোসেফ কস্তা।


সেমিনারে সম্মানিত উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মি. টমাস রোজারিও (মেম্বার), গোল্লা প্যারিস কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট মি. প্রভাত গমেজ। আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’রোজারিও, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গোল্লা ক্রেডিট, ছোট গোল্লা ও গোল্লা মিশন যুব সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন সমাজ প্রধানগণ ও সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বিভিন্ন গ্রামের পক্ষ থেকে প্রায় এক হাজার অধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়ে সক্রিয় অংশ্রগহণ করেন।

সোসাইটির শিক্ষা কমিটির সচিব ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. লিংকার্স বি. রোজারিও’র সঞ্চালনায় প্রথমেই সভাপতিসহ অথিতিগণ আসনগ্রহণ করেন। মন্সিনিয়ার ফাদার গাব্রিয়েল কোড়াইয়া’র প্রারম্ভিক প্রার্থনা পরিচালনার পর বিশিষ্ট নৃত্য পরিচালক মেরীয়ান এ্যামি গমেজের পরিচালনায় ছোট সোনামনিদের বরণ নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয়। এ পর্যায়ে গোল্লা ধর্মপল্লীর পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও ফাদার এবং অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাল পুরোহিত মন্সিনিয়ার ফাদার গাব্রিয়েল কোড়াইয়া ও উপদেষ্টাবৃন্দ ব্যবস্থাপনা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এ পর্যায়ে বক্তব্য প্রদান করেন।


সেমিনারে এ পর্যায়ে শিক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন হাউজিং সোসাইটির উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনে করণীয় সম্পর্কে স্লাইড সো ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সকল সদস্যদের মাঝে উপস্থাপন করেন। এতে উপস্থিত সকলেই সোসাইটির বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে অবহিত হন। এ পর্যায়ে সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি,রোজারিও হাউজিং সোসাইটির অর্থনৈতিক অবস্থা, প্লট ও ফ্ল্যাট সম্পর্কিত তথ্য ও কর্মসংস্থান সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

এ পর্যায়ে উপস্থিত সদস্যগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সদস্য ও বিনিয়োগকারীগণ বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। এরপর প্রধান বক্তা সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সদস্যদের উপস্থাপিত বিভিন্ন প্রশ্নের আলোকে ও সোসাইটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সোসাইটিতে আপনাদের বিনিয়োগ দৃশ্যমান বিনিয়োগ বলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন। তিনি সোসাইটির প্রতি সদস্যদের আস্থা ও বিশ্বাস রাখায় এবং সোসাইটিতে বিনিয়োগের জন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীদিনগুলোতেও তিনি সোসাইটির প্রতি ধারাবাহিকভাবে আস্থা রেখে সার্বিক সহযোগিতার জন্য আহ্বান করেন।

সেমিনার সবশেষে সভার সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও সফলভাবে শিক্ষা সেমিনার সম্পন্ন করায় ও সকলের সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনার মধ্য দিয়ে শেষ করেন।
Tag :














