অষ্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে বিশ্ব ক্রেডিট ইউনিয়ন সম্মেলন
রবিবার (১৯-২২ জুলাই ২০২৬) থেকে অষ্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে বিশ্ব ক্রেডিট ইউনিয়ন সম্মেলন।

ওয়ার্ল্ড কাউন্সিল অফ ক্রেডিট ইউনিয়নস কর্তৃক আয়োজিত বিশ্ব ক্রেডিট ইউনিয়ন সম্মেলনে, কাল্ব এর চেয়ারম্যান মি. অগাস্টিন পিউরিফিকেশন এবং জেনারেল ম্যানেজার মি. প্যাট্রিক পালমা অংশগ্রহন করছেন, কাল্ব এর চেয়ারম্যান মি. অগাস্টিন পিউরিফিকেশন বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন।

ওয়ার্ল্ড কাউন্সিল অফ ক্রেডিট ইউনিয়নস কর্তৃক আয়োজিত বিশ্ব ক্রেডিট ইউনিয়ন সম্মেলনে যোগদানের প্রাক্কালে, কাল্ব এর চেয়ারম্যান মি অগাস্টিন পিউরিফিকেশন বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের সাথে যুক্ত সকল ব্যক্তি, নেতা, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি দেশজুড়ে ক্রেডিট ইউনিয়ন খাতকে শক্তিশালীকরণ এবং সহযোগিতা, আর্থিক অন্তর্ভুক্তি ও সমাজ ক্ষমতায়নের নীতিসমূহকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের নিষ্ঠা, অঙ্গীকার এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য আন্তরিক প্রশংসা প্রকাশ করেন।














