Dhaka , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

সোসাইটির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
আজ ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমপি। ধরেণ্ডা সেন্ট যোসেফস্ হাই স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গণে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করেন।
এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রহিম, ধরেণ্ডা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ, তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ, সেন্ট যোসেফস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা এসএমআরএ ও বর্তমান অধ্যক্ষ সিস্টার মেরী গ্রাসিয়া জেনী এসএমআর। বৃক্ষরোপণ শেষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ১৭০০ টি গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটি এ বছর ৫ থেকে ১০ হাজার বৃক্ষরোপণের সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি তার ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ অনন্য অবদান রেখে চলেছেন। সোসাইটির মালিকানাধীন ও ক্রয়কৃত ১১০০ বিঘা জমির বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যে ৪ থেকে ৫ লক্ষাধিক নানা প্রজাতির বৃক্ষ শোভা পাচ্ছে। সোসাইটির এ সকল প্রকল্পে প্রকৃতির অগণিত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬