Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

ASIAN CREDIT UNION FORUM 2026

কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

এশিয়ার ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন “Asian Credit Union Forum 2026” অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি এবারের আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরাও। আঞ্চলিক সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, সুশাসন ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে এই ফোরামে।

কুয়ালালামপুরের Berjaya Times Square-এ ৭ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে Asian Credit Union Forum 2026| Association of Asian Confederation of Credit Unions—ACCU-এর আয়োজনে এবং মালয়েশিয়ার ANGKASA-এর আতিথেয়তায় বসেছে এবারের আন্তর্জাতিক সম্মেলন।

Unspoken Realities, Bold Bridges: Credit Union Transformation and Resilience Era 2026—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ফোরামে গুরুত্ব পাচ্ছে ক্রেডিট ইউনিয়ন খাতের পরিবর্তিত বাস্তবতা ও ভবিষ্যৎ প্রস্তুতির নানা দিক।

এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরাও এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার এবং অন্য দেশের সফল উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. লিংকার্স বি. রোজারিও, মি. শুভ রঞ্জন চিসিম, ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা ও ঋণদান কমিটির সদস্য মি. রনী ফ্রান্সিস গমেজ অংশগ্রহণ করেছেন। এদিকে কাল্বের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের নেতৃত্বে একটি দল এবং কাককোর একটি দল এই সম্মেলনে অংশগ্রহন করেছেন।

বিশেষ করে বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন ও সমবায় খাতের জন্য ডিজিটাল সেবা, সুশাসন, সদস্য সম্পৃক্ততা, আর্থিক সক্ষমতা এবং তরুণ নেতৃত্ব—এসব বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফোরামে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা অন্যান্য দেশের ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম, প্রযুক্তিনির্ভর সেবা এবং সদস্যকেন্দ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রও তৈরি করতে পারেন।

এবারের ফোরামে ACCU-এর পক্ষ থেকে নতুন ১২টি Business Solutions প্রকাশের উদ্যোগ রয়েছে। এসব উদ্যোগের মধ্যে সুশাসন, সমবায়ী পরিচয়, সদস্য সম্পৃক্ততা, আর্থিক স্থিতিশীলতা, জলবায়ু কার্যক্রম এবং ভবিষ্যৎ নেতৃত্ব উন্নয়নের বিষয় রয়েছে।

শুধু জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নয়, বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলাও এবারের ফোরামের অন্যতম লক্ষ্য।

ACCU জানিয়েছে, সংগঠনটি এশিয়ার ২০টি দেশে ৩৫ হাজারের বেশি ক্রেডিট ইউনিয়নের ৫৫ মিলিয়নেরও বেশি সদস্যকে প্রতিনিধিত্ব করে। ফলে বাংলাদেশের মতো দেশের প্রতিনিধিদের জন্য এই নেটওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।

এশিয়ার ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের পরিবর্তিত বাস্তবতা, প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা একসঙ্গে আলোচনা করছেন, তখন বাংলাদেশের অংশগ্রহণও তুলে ধরছে দেশের সমবায় ও আর্থিক অন্তর্ভুক্তির অভিজ্ঞতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি সুযোগ।

আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হলে বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন ও সমবায় খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬