Dhaka , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

২০২৬–২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট

বিনা প্রশ্নে ফ্ল্যাট–প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

বিনা প্রশ্নে ফ্ল্যাট–প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ সৃস্টি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোনো করদাতা যদি স্বপ্রণোদিত হয়ে প্রকৃত মূল্য প্রদর্শন করতে চান, তাহলে তাঁরা এই সুযোগ পাবেন। এনবিআর অর্থবিলে এ তথ্য দেওয়া হয়েছে।

অর্থবিলে বলা হয়েছে, এই আইন বা বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে প্রদর্শিত ফ্ল্যাট–প্লটে বিনিয়োগ বা কেনায় প্রকৃত মূল্য দেখানোর সুযোগ পাবেন। এ জন্য কোনো প্রশ্ন করা হবে না।

কর কত?

কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনার প্রকৃত মূল্য, দলিল মূল্য অপেক্ষা বেশি হলে তিনি ওই অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্যের ওপর ব্যক্তিশ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত করহারে আয়কর পরিশোধ করবেন।

উদাহরণ হলো কোনো ব্যক্তি যদি দুই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। কিন্তু দলিলে ওই ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে এক কোটি টাকা। ওই টাকার ওপর করও দিয়েছেন। এখন ওই ব্যক্তি যদি মনে করেন, বাকি এক কোটি টাকা তিনি তাঁর রিটার্ন ফাইলে দেখাতে চান, তাহলে তিনি নিয়মিত হারে কর দিয়ে তা প্রদর্শন করতে পারবেন। আয়কর নথিতে ওই ফ্ল্যাটের প্রকৃত দাম নির্ধারণ হয়ে যাবে।

কেউ কেউ অবৈধ পথে উপার্জিত কালোটাকাও বৈধ করতে পারেন। সেই সুযোগও সৃস্টি হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।

এনবিআরের ওই নির্দেশে আরও বলা হয়েছে, কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ের প্রকৃত মূল্য, দলিল মূল্য অপেক্ষা অধিক হলে তিনি অপ্রদর্শিত ওই অতিরিক্ত অঙ্কের ওপর মূলধনি মুনাফার জন্য প্রযোজ্য হারে আয়কর পরিশোধ করবেন।

তবে শর্ত থাকে যে স্বপ্রণোদিত ঘোষণার আগে যদি এই আইনের অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়, তাহলে ঘোষণাকারী করদাতা ওই অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্য বা অপ্রদর্শিত বিক্রয়মূল্যের ওপর প্রদেয় করের ২০ শতাংশের বেশি কর শোধ করবেন।

তথ্য:  প্রথম আলো

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬