Dhaka , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

ফুটবল বিশ্বকাপ-২০২৬

হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক মেসির

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

Argentina's Lionel Messi (10) celebrates after scoring his third goal during the World Cup Group J soccer match between Argentina and Algeria in Kansas City, Mo., Tuesday, June 16, 2026. (AP Photo/Ed Zurga)

হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’
Argentina’s Lionel Messi reacts after scoring his third goal during the World Cup Group J soccer match between Argentina and Algeria in Kansas City, Mo., Tuesday, June 16, 2026. (AP Photo/Charlie Riedel)
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর আলজেরিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন মেসি। রদ্রিগো ডি পলের নিখুঁত পাস থেকে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। শুরুতেই লিড পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় আর্জেন্টিনা।
এরপর ৬০তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিপক্ষের রক্ষণ কাটিয়ে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন তিনি।
ম্যাচের ৭৬তম মিনিটে এসে তৃতীয় গোল করেন মেসি। এই গোলের মাধ্যমেই গড়ে ফেলেন এক ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। আরও বড় কীর্তি হলো ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার হয়ে এক ম্যাচে তিন গোল করে ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
Argentina’s Lionel Messi (10) celebrates after scoring his third goal during the World Cup Group J soccer match between Argentina and Algeria in Kansas City, Mo., Tuesday, June 16, 2026. (AP Photo/Ed Zurga)
বড় মঞ্চে বড় তারকারা নিজেদের আলাদা করেই চেনান। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সেই কাজটিই করলেন লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে মুছে গেছে এমন এক পরিসংখ্যান, যা এতদিন বিশ্বচ্যাম্পিয়নদের বিব্রত করত। বিশ্বকাপ জয়ের পরের আসরের প্রথম ম্যাচে জয়হীন থাকার ইতিহাস ভেঙে নতুন অধ্যায়ের সূচনা করল আলবিসেলেস্তেরা। ইতিহাস বদলে দেওয়া এই ম্যাচে বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদও পেলেন ক্ষুদে জাদুকর।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬