পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর নতুন পরিচালক হলেন ফাদার পিটার এস. গমেজ
ফাদার পিটার শ্যানেল গমেজ পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক নিযুক্ত হয়েছেন।পরিচালক হিসেবে তিনি বিশপ পল গমেজের স্থলাভিষিক্ত হলেন।
ফাদার পিটার শ্যানেল গমেজ ঢাকা মহাধর্মপ্রদেশের ক্যাথলিক ধর্মযাজক। তিনি হলি স্পিরিট মেজর সেমিনারির রেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং কার্ডিনাল লুইস আন্তোনিও জি. তাগলে কর্তৃক বাংলাদেশে পন্টিফিকাল মিশন সোসাইটিজ (পিএমএস)-এর জাতীয় পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।

ফাদার পিটার শ্যানেল যাজক হিসেবে অভিষিক্ত হওয়ার পর তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের বিভিন্ন প্যারিশে সেবা দান করেছনে, যুব সমন্বয়কারী এবং বিভিন্ন লিটারর্জিক্যাল অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দাযয়িত্ব পালন করেন। তিনি রোমের পন্টিফিকাল লিটার্জিক্যাল ইনস্টিটিউট সান্ত’আনসেলমো থেকে লিটার্জি বিষয়ে লাইসেন্সিয়েট ডিগ্রী অর্জন করেছেন।


দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ এবং সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফকেশন এক যৌথ বিবৃতিতে পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর নব নিযুক্ত পরিচালক ফাদার পিটার শ্যানেল গমেজ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।















