Dhaka , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘সেবাকাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘সেবাকাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শুলপুর ধর্মপল্লীতে সোসাইটির শিক্ষা সেমিনার, নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূটি পালন কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ‘আমাদের প্রতিবন্ধকতা হল সত্যকে অনুধাবন করা।’ সোসাইটির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি ধরেণ্ডায় ২৭তম বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই মোদির নতুন ঘোষণা অষ্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে বিশ্ব ক্রেডিট ইউনিয়ন সম্মেলন

মিরপুর সেবাকেন্দ্রের নিজস্ব ভবনে নতুন অফিস উদ্বোধন ও আশীর্বাদ

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
আজ ১ জুলাই (বুধবার) ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১টায় দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নিজস্ব ভবন ‘নীড়-৯৫’ -এ মিরপুর সেবাকেন্দ্রের নতুন অফিস উদ্বোধন ও আশীর্বাদ করা হয়। হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ অতিথিদের নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। এরপর মিরপুর গির্জার পাল পুরোহিত ফাদার বিমল গমেজ প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে নতুন অফিস আশীর্বাদ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, মিরপুর এলাকার সোসাইটির সম্মানিত উপদেষ্টা কর্নেল যোসেফ অনিল রোজারিও, মি. রবার্ট ক্রুশ, মি. নিরাপদ হালদার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সোসাইটির অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোসাইটির চেয়ারম্যান উপস্থিত সকলকে নতুন এই অফিসে আসার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি জানান মিরপুর সেবাকেন্দ্রের নিজস্ব ফ্ল্যাটেই কার্যক্রম পূর্ব হতেই চলমান রয়েছে। তবে সদস্যদের চাহিদা ও সময়ের বাস্তববতায় সোসাইটির নতুন নিজস্ব ভবনে অফিস কার্যক্রম পরিচালনায় আমাদের আজকের এই অনুষ্ঠান। তিনি মিরপুর এলাকায় সকল সদস্যদের সোসাইটির সেবা গ্রহণের মাধ্যমে পারিবারিক সমৃদ্ধি আনয়নের আহ্বান জানান। এরপর উপদেষ্টাগণ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সোসাইটির সেবায় আধুনিক প্রযুক্তিসহ সদস্যদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ায় ধন্যবাদ জানান এবং উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। শেষে ফাদার বিমল গমেজ ধন্যবাদ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফকেশনের সঞ্চায়নায় অনুষ্ঠানে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. সুজয় পিউরীফিকেশন, মি. প্রদীপ গমেজ, আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ, সদস্য মি. কাজল কস্তা ও মি. রণী মাইকেল গমেজ এবং ক্যাশ এন্ড মেম্বার সার্ভিস ম্যানেজার মি. আশীষ কোড়াইয়া ও মিরপুর সেবাকেন্দ্রের কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোসাইটির মিরপুরে অবস্থিত ‘নীড়-৯৫’ নতুন বাস্তবায়নকৃত ফ্ল্যাট প্রকল্পে ৩২/২/এ, সেনপাড়া, পর্বতা, মিরপুর এ ঠিকানায় নতুন অফিস কার্যক্রম শুরু হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬