Dhaka
,
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে
সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ
২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয়
মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা
শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত
ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ
ধরেণ্ডায় ২৭তম বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আজ ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার, সাভারের ধরেণ্ডায় সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ২৭তম বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমপি। সেন্ট যোসেফস স্কুল এণ্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি ফাদার জয়ন্ত এস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রহিম, ধরেণ্ডা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ, হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ।



এ সময়ে অধ্যক্ষ সিস্টার মেরী গ্রাসিয়া জেনী এসএমআর, হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. গিলবার্ট গমেজ, মি. এইচ হিলারিশ হাউই, ঋণদান কমিটির সেক্রেটারি মি. রাণা দাস, আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য মি. কাজল কস্তাসহ ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
আসনগ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকার প্রতি সম্মানপ্রদর্শণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বরণ নৃত্য ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজ্ঞানমেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের বিজ্ঞান জগতের নিজেদের উদ্ভাবনী চিন্তা শক্তি ব্যবহার করে নানা বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপনে মেলা পরিদর্শন করেন।



Tag :












