Dhaka
,
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার
শুলপুর ধর্মপল্লীতে সোসাইটির শিক্ষা সেমিনার, নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূটি পালন
৩১ জুলাই ২০২৬ খ্রি. (শুক্রবার) শুলপুর ধর্মপল্লীতে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং েসোসাইটি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দিনব্যাপী তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সোসাইটির শিক্ষা সেমিনার-২০২৬, শুলপুর সেবাকেন্দ্রের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ উপস্থিত ছিলেন।

শিক্ষা সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও শিক্ষা উপ কমিটির আহ্বায়ক মি. ডিউক পি. রোজারিও এবং সঞ্চালনা করেন সোসাইটির পরিচালকমন্ডলীর সদস্য ও শিক্ষা কমিটির সদস্য সচিব মি. লিংকার্স বি রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন শুলপুর সাধু যোসেফের গির্জার পাল পুরোহিত ফাদার কমল কোড়াইয়া, পরিচালিক অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ মি. প্রদীপ এ গমেজ, মি. গিলবার্ট গমেজ, মি. এইচ হিলারিশ হাউই, ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, সেক্রেটারি মি. রানা দাস (কো-অপ্ট), সদস্য, মি. রনী ফ্রান্সিস গমেজ, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ, সেক্রেটারি মি. বীরেন বেঞ্জাবিন গমেজ, সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মি. কাজল শিমন ডি কস্তা, ও মি. রণী মাইকেল, সোসাইটির ডিজিএম মি. রতন আর পেরেরা, ক্যাশ এন্ড মেম্বার সার্ভিস ম্যানেজার মি. আশীষ কোড়াইয়া, চিফ একাউন্টেন্ট মি. মজেস রড্রিক্স, লোন সেকশনের ম্যানেজার মি. আলেকজান্ডার ভি. পালমা, সোসিাইটির উপদেষ্টাবৃন্দ মি. নয়ন রোজারিও, মি. কনকন গমেজ, মি, হেবল গমেজ, মাতব্বর কমিটির সেক্রেটারি মি. প্রদীপ জেমস ডি রোজারিও, জাগৃতি যুব সংঘের সভাপতি মি প্রত্যয় জন রোজারিও সহ ৭০০ অধিক সদস্য-সদস্যা, শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিগণ আসন গ্রহণ করেন এরপর ফাদার কমল কোড়াইয়া প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। একই সাথে ফুল দিয়ে ও বরণ নৃত্যের মধ্যদিয়ে সবাইকে বরণ করে নেয়া। এরপর মৃত সদস্যদের আত্মার কল্যাণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি রোজরিও, তিনি সোসাইটির চলমান উন্নয়ন কার্যক্রম এবং সদস্যদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে পরিচালক অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও সোসাইটির কার্যক্রম, বিভিন্ন আর্থিক সেবা ও প্রোডাক্ট, কর্মীদের দায়িত্ব ও সেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। এরপর ঋণদান কমিটি এবং আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি তাদের কার্যক্রম, সেবার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করে।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা সোসাইটির উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, নতুন উদ্যোগ গ্রহণ এবং সদস্য কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর প্রধান বক্তা ও সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবের উত্তর দেন এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সোসাইটির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্য কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সোসাইটির শুলপুর সেবাকেন্দ্রের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগকে উপস্থিত অতিথি ও সদস্যরা সোসাইটির দীর্ঘমেয়াদি উন্নয়ন, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন সোসাইটির ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। তিনি অনুষ্ঠানের আয়োজনে যারা যারা জড়িত ছিলেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে লটারির ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে ফাদার কমল কোড়াইয়ার প্রার্থনার মধ্যদিয়ে দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Tag :














