Dhaka , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

‘সেবাকাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
১ আগষ্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সেবাকাল-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান, ধন্যবাদের খ্রিষ্টযাগ ও মতবিনিময় সভা। এদিন সকাল ১০:৩০ মিনিটে তেজগাঁও গির্জার পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজের সহার্পিত পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা ও সোসাইটির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। ।
পবিত্র খ্রিষ্টযাগ শেষে শুরু হয় দিনের মূল পর্ব ‘সেবাকাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান ও কর্মীদের সঙ্গে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। মঞ্চে এ সময়ে আসনগ্রহণ করেন সোসাইটির পরিচালক, অর্থ ‍ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির পরিচালকমন্ডলীর সদস্যবৃন্দ, ঋনদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সকল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোসাইটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মি. জেমস ডি. রোজারিও। তিনি উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা জানিয়ে ‘সেবাকাল-২০২৬’ সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর বক্তব্য রাখেন সোসাইটির ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
স্টাফদের পক্ষ থেকে সহভাগিতা করেন সোসাইটির প্রপার্টি ম্যানেজম্যান্ট বিভাগের ডিজিএম মি. রতন আর. পেরেরা। তিনি মাঠপর্যায়ে কর্মরত সকল সহকর্মীর অভিজ্ঞতা, কর্মপরিবেশ এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে তিনি প্রতিষ্ঠানের প্রতি যত্নশীল হয়ে সকল সহকর্মীদের প্রতি কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সভার সভাপতির বক্তব্যে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সদস্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, সোসাইটির প্রতিটি সদস্য যেন সময়োপযোগী, মানসম্মত ও আন্তরিক সেবা লাভ করেন, সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল ও পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সেবার গুণগত মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও সদস্যবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি সোসাইটির ইতিহাসে এ বছর অনুষ্ঠিত সেবাকাল সফলতার শীর্ষে উঠায় সকল সদস্য, বিনিয়োগকারী ও কর্মীদের অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এরপর উন্মুক্ত আলোচনা পর্বে কর্মচারীরা তাদের বিভিন্ন প্রয়োজন, অভিজ্ঞতা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গঠনমূলক মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। ব্যবস্থাপনা কমিটিও এসব মতামত গুরুত্বসহকারে গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনায় বাস্তবায়নের পদেক্ষপ গ্রহণ করার আশ্বাস প্রদান করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সোসাইটির প্রাক্তন সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সেবাযাত্রা, মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বর্তমান কমিটি ও কর্মীদের ধন্যবাদ জানান।
সবশেষে মেম্বার সার্ভিস অ্যাণ্ড এমআইএস ডির্পাটমেন্টের ম্যানেজার মি. সাগর সঞ্জীব কোড়াইয়া-এর সমাপনী প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি ঘটে। দিনের কর্মসূচি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্যাশ কন্ট্রোল বিভাগের ম্যানজোর মি. আশীষ এ. কোড়াইয়া।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬