Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বন্দরে ঢোকার মুখে আটকে যাওয়া জাহাজ ১২ ঘণ্টা পর উদ্ধার

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় আটকে যাওয়া কনটেইনারবাহী জাহাজটি উদ্ধার করে সাগরে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় বন্দরের নিজস্ব জনবল দিয়ে জাহাজটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বেলা ২টা ১৫ মিনিটে সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে যাওয়ার সময় স্টিয়ারিং বিকল হয়ে মোহনার এক পাশে আটকে যায় জাহাজটি। এ পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় বন্দরের জ্যেষ্ঠ পাইলট, বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-২’, ‘কান্ডারী-৪’, ‘কান্ডারী-৬’, ‘কান্ডারী-১১’, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবসা’, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’। প্রায় ১২ ঘণ্টা পর জাহাজটি উদ্ধার করে সাগরে নেওয়া হয়।

উদ্ধার করা জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস। মাল্টার পতাকাবাহী জাহাজটিতে আমদানি পণ্যের ১ হাজার ২৮২টি কনটেইনার রয়েছে। জাহাজটিতে ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।

বন্দরে জাহাজ চলাচলের মূল পথে কোনো জাহাজ ডুবে গেলে বন্দর অচল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। এ কারণে জাহাজটি আটকে যাওয়ার পর নিরাপদে সরিয়ে নিতে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার ফলে বন্দরে জাহাজ চলাচলের পথ বিপদমুক্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, উদ্ধারকারী দল চরম ঝুঁকি সত্ত্বেও অসাধারণ দক্ষতা ও যৌথ সমন্বয় প্রদর্শনের মাধ্যমে রাতভর নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে জাহাজটি উদ্ধার করেন। জাহাজটি নিরাপদে বন্দরের বহির্নোঙর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে জাহাজটি আবার জেটিতে ভেড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬