Dhaka
,
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে সোসাইটির বৃক্ষরোপন কর্মসূচি পালিত
আজ ৭ আগষ্ট ২০২৬, শুক্রবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সর্ববৃহৎ ইনকাম জেনারেটিং প্রকল্প নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে একটি গাছের চারা রোপন করেন। সোসাইটির চেয়ারম্যান মি, আগষ্টিন প্রতাপ গমেজ সহ অন্যান্য কর্মকর্তাগণ একই সময়ে রিসোর্টের চত্বরে গাছের চারা রোপন করেন।

সোসাইটির চেয়ারম্যান মি, আগষ্টিন প্রতাপ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক জনাব মোঃ কামরুজ্জামান, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা জনাব আরিফা সুলতানা শিপা। বৃক্ষরোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি, পেপিলন এইচ পিউরীফিকেশন, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋনদান ও আভ্যন্তরীণ অডিট কমিটির সদস্যবৃন্দ ও রিসোর্টের ঊর্ধ্বতন স্টাফসহ সকল কর্মীগণ।
এরপূর্বে অতিথিগন রিসোর্টে পৌঁছালে সোসাইটির চেয়ারম্যান তাদের ফুল দিয়ে স্বাগত জানান। মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক এ সময়ে পুরো রিসোর্ট ঘুরে ঘুরে দেখে অভিভূত হোন ও ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটি এ বছর ৫ থেকে ১০ হাজার বৃক্ষরোপণের সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি তার ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ অনন্য অবদান রেখে চলেছেন।
সোসাইটির মালিকানাধীন ও ক্রয়কৃত ৩৩০০০ শতাংশ জমির বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যে ৪ থেকে ৫ লক্ষাধিক নানা প্রজাতির বৃক্ষ শোভা পাচ্ছে। সোসাইটির এ সকল প্রকল্পে প্রকৃতির অগণিত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।
Tag :













