Dhaka
,
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে
সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ
২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয়
মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা
শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত
ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটিয়া মিশনে ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল
আজ ৭ আগষ্ট ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হলো রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।
“ক্রীড়া হোক মাদক বন্ধের সর্বোত্তম হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৮ম রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা, বিকাল ৩:০০ টায় কাচারিবাগ মাঠ (নয়াবাজার সংলগ্ন), দক্ষিণ রাজনগর, কালীগঞ্জ, গাজীপুরে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলেছে রাঙ্গামাটিয়া পূর্বপাড়া বনাম রাঙ্গামাটিয়া পশ্চিমপাড়া যুব ফুটবল দল।খেলায় রাঙ্গামাটিয়া পূর্বপাড়া ২ : ১ গোলে জয়লাভ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল রাঙ্গামাটিয়া পূর্বপাড়ার খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন এমপি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার আলবিন গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান ও আভ্যন্তরীণ অডিট কমিটির সদস্যবৃন্দ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন বলেন , মারামারি, হানাহানি, হিংসা-বিদ্বেষ এবং কোন অপকর্মের সাথে যারা যুক্ত থাকবে তাদের কোন সাপোর্ট আমরা করবো না, শক্ত হাতে তাদের দমন করতে হবে। এ সময় তিনি কালিগঞ্জ এলাকায় ৪টি খেলার মাঠকে সরকারের পক্ষ থেকে সংস্কার করার আশ্বাস প্রদান করেন।
গেষ্ট অব অনারের বক্তব্যে হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ বলেন, গাজীপুর ৫ আসনকে মাদকমুক্ত, চাঁদামুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে হবে। পাশাপাশি খেলার মাঠসহ রাস্তাগুলো সংস্কারের জন্য মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানান। তিনি বিজয়ী দলকে হাউজিং সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানান। যুব সমাজের উন্নয়নের জন্য সকল উদ্যোগের সাথে সোসাইটির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :












