Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মোঃ আবদুল ওয়াহেদের সাথে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর কর্মকর্তাগণ এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। ৩০ আগষ্ট ২০২৬ খ্রি. (রবিবার) ঢাকার বিভাগীয় সমবায় কার্যালয়ে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
একই সাথে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন নবনিযুক্ত বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ আবদুল ওয়াহেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ সময়ে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনিযুক্ত যুগ্ম নিবন্ধককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সাক্ষাৎকালে নবনিযুক্ত বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ আবদুল ওয়াহেদ প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং সমবায়ীদের কল্যাণে ও সমবায় খাতের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
এ সময় মেট্রোপলিটান থানা সমবায় অফিস, তেজগাঁও থানা সমবায় অফিসার মুহাম্মদ হাসান রকি উপস্থিত ছিলেন।
হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের নেতৃত্বে এ সময়ে সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি.ডিউক পি. রোজারিও, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. প্রদীপ গমেজ, মি. শুভ রঞ্জন চিসিম ও মি. গিলবার্ট গমেজ; ঋণদান কমিটির সেক্রেটারি মি. রানা দাস, সদস্য মি, রনী ফ্রান্সিস গমেজ ও টমাছ টনী গমেজ এবং আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য মি. কাজল শিমন ডি’কস্তা উপস্থিত থেকে নবনিযুক্ত বিভাগীয় যুগ্ম নিবন্ধককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬