Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

রাজাশনে সেন্ট ভিনসেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের রাজাশনে অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট ভিনসেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ খ্রিঃ-এর জমকালো ফাইনাল খেলা। সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই ফুটবল উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সেন্ট ভিনসেন্ট ক্লাব, রাজাশন’।
“মাদক নয়, খেলাধুলাই হোক তারুণ্যের পরিচয়”—এই ইতিবাচক স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬, বিকেল ৩:০০ ঘটিকায় ফাইনাল ম্যাচটি শুরু হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত ফাইনাল খেলায় ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. প্রতাপ আগস্টিন গমেজ।
বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাভার ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট মি. শেখর গিলবার্ট পিউরীফিকেশন, সাভার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মি. মিল্টন ডি’ রোজারিও, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মেহেদী রানা শহীদ এবং রাজাশন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও ক্রীড়ানুরাগী রাশেদুল ইসলাম রাসেল। খেলায় সভাপতিত্বে করেন ক্লাবের সভাপতি অন্তর মার্ক রোজারিও।
নির্ধারিত সময়ের খেলায় মাঠজুড়ে খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের করতালিতে মুখরিত ছিল পুরো ধরেণ্ডা মাঠ। প্রতিদ্বন্দ্বিতা করেন সেন্ট আগষ্টিন ফুটবল দল বনাম সেন্ট আন্তনী ফুটবল দল। খেলায় ট্রাইব্রেকারে সেন্ট আন্তনী ফুটবল দল সেন্ট আগষ্টিন ফুটবল দলকে পরাজিত করে বিজয় অর্জন করেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। গেস্ট অব অনার অতিথির বক্তব্যে মি. আগস্টিন প্রতাপ গমেজ বলেন, তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ফুটবলসহ যেকোনো শারীরিক ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি এমন সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য সেন্ট ভিনসেন্ট ক্লাবকে ধন্যবাদ জানান।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬