Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
ঢাকা মহাধর্মপ্রদেশের প্রথম বাঙালি আর্চবিশপ এবং ‘ঈশ্বরের সেবক’ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস আজ (২ সেপ্টেম্বর, বুধবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে রমনা সেন্ট মেরীস ক্যাথেড্রাল গির্জায় বিশেষ স্মরণ সভা ও পবিত্র খ্রিষ্টযাগ এবং কবর আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র খ্রিষ্টযাগে প্রধান পৌরোহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই। এ সময়ে সহকারি বিশপ সুব্রত বি. গমেজ ও মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয় পুণ্যবেদিতে তাঁকে সহায়ত করেন।
বিকাল ৫:০০ টায় ক্যাথেড্রাল প্রাঙ্গণে সহভাগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিকাল ৫:১৫ মিনিটে প্রয়াত এই মহান আধ্যাত্মিক সাধকের জীবন ও কীর্তির ওপর একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বিকাল ৫:৩০ মিনিটে আর্চবিশপ টি.এ. গাঙ্গুলীর চিরশান্তি কামনায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হ। খ্রিষ্টযাগ শেষে তাঁর কবর আশীর্বাদ এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পবিত্র এ অনুষ্ঠানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. প্রদীপ গমেজ মি. গিলবার্ট গমেজ; ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, সেক্রেটারি মি. রানা দাস, মি. রনী ফ্রান্সিস গমেজ, মি. টমাছ টনী গমেজ; আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গমেজ, মিসেস. মায়া মনিকা গাঙ্গুলী, সোসাইটির পক্ষ থেকে কবর আশীর্বাদের পর পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই স্মরণীয় অনুষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক ফাদার, ব্রাদার, সিস্টারসহ খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯২০ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তিত্ব ১৯৭৭ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর পবিত্র জীবনযাপন ও দরিদ্রের প্রতি সেবার স্বীকৃতিস্বরূপ ভ্যাটিকান তাঁকে ‘ঈশ্বরের সেবক’ (Servant of God) উপাধিতে ভূষিত করে।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬