Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

পেশাদারিত্ব ও উৎকর্ষ সদস্যসেবা নিশ্চিতকরণে

সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
সদস্যদের সেবার মান বৃদ্ধি এবং কর্মীদের পেশাগত দক্ষতা ও সাংগঠনিক আচরণ উন্নয়নের লক্ষ্যে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ‘পেশাদারিত্ব উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সোসাইটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশনের সঞ্চালনায় কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং প্রশিক্ষণের মূল প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন সোসাইটির অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মি. জেমস ডি’ রোজারিও। দুদিন ব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর ডিজিএম মোঃ আবদুল মান্নান।
এ সময়ে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, সদস্য মি. প্রদীপ এ গমেজ, মি. গিলবার্ট গমেজ ও এইচ হিলারিশ হাউই; ঋণদান কমিটির সেক্রেটারি মি. রানা দাস, সদস্য মি. টমাস টনী গমেজ; আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ, সেক্রেটারি মি. বীরেন বি. রোজারিও, সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মি. কাজল শিমন ডি.কস্তা ও মি. রণী মাইকেল গমেজ।
প্রথম দিনের সেশনগুলোতে প্রশিক্ষক পেশাদারিত্বের মূল ধারণা, বৈশিষ্ট্য, কর্মক্ষেত্রে সফলতার পথ ও এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে সমবায় প্রতিষ্ঠানে উৎকর্ষ সদস্যসেবা নিশ্চিতকরণের উপাদান ও গুরুত্ব, কর্মীদের ইতিবাচক মানসিকতা (Mindset) গঠনের ধরণ ও বিবেচ্য বিষয় এবং কর্মক্ষেত্রে নিবেদিত কর্মী হওয়া ও অফিস শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে ‘মর্নিং মুড ও রিপোর্টিং’ সেশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এই দিনে প্রশিক্ষক মোঃ আবদুল মান্নান প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে ‘সাংগঠনিক আচরণ’ (Organizational Behaviour)-এর ধারণা, কর্মক্ষেত্রে এর গুরুত্ব ও প্রভাবকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে ‘কাউন্সেলিং’ (Counseling)-এর প্রয়োজনীয়তা, এর মূল উপাদান, বিভিন্ন বাধা এবং একটি সার্থক কাউন্সেলিং-এর নানাদিক অত্যন্ত চমৎকারভাবে কর্মকর্তা-কর্মচারীদের সামনে তুলে ধরা হয়। প্রশিক্ষণের শেষ দিনে মূল্যায়ন ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে কর্মীগণ দুইদিনের আলোচনার প্রেক্ষিতে প্রশিক্ষকের নিকট আরও জানার আগ্রহে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
কর্মশালার শেষাংশে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোসাইটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মি. জেমস ডি’ রোজারিও-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও অন্যান্য কর্মকর্তাগণ।
চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ বলেন, প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও সদস্যসেবার মানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সঠিক সাংগঠনিক আচরণ ও কার্যকর ভূমিকা রাখায় এই প্রশিক্ষণ কর্মীদের মাঝে পেশাদারিত্বের নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’ রোজারিও সফলভাবে কর্মশালা সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং অর্জিত জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান। পরিশেষে সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও দুদিনব্যাপী কর্মশালা সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানিয়ে এবং শেষ প্রার্থনার মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬