Dhaka
,
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয়
৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
রোনালদোর পর্তুগাল দলে না ফেরার সম্ভাবনা দেখছেন তাঁর বোন
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পোপ চতুর্দশ লিও
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে, আইএমএফের পূর্বাভাস
অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান
জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী
যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয়
সাভার ওয়াইএমসিএ কর্তৃক আয়োজিত যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালের খেলায় নর্থ বেঙ্গল এফসিকে ১–০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে ধরেন্ডা যুব কল্যাণ সংঘ।
আজ ১৬ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে। শেষ পর্যন্ত ধরেন্ডা যুব কল্যাণ সংঘের একমাত্র গোলই দলটির জয় নিশ্চিত করে। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি, আগষ্টিন প্রতাপ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি, মাইকেল জন গমেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রসার, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাভার ওয়াইএমসিএর এ আয়োজন যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করছে।
Tag :






















