Dhaka
,
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাগরী ক্রেডিটের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি গৌরব অর্জনে সোসাইটির শুভেচ্ছা জ্ঞাপন
ধরেন্ডা ক্রেডিটের সাধারণ সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন
‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
‘পরগাছার রানি’ বলে অপু বিশ্বাসকে খোঁচা পরীমণির
পুতিন বাঁচতে চান ১৫০ বছর, আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর
৫৫তম জাতীয় সমবায় দিবসে খ্রীষ্টান সমাজের গর্ব: জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন
জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ
ধরেন্ডা ক্রেডিটের সাধারণ সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন
৫৫তম জাতীয় সমবায় দিবসে সমবায় খাতে অনন্য অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি ‘শ্রেষ্ঠ সমবায়ী’ পুরস্কার অর্জন করায় দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান এবং ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট মি. আগষ্টিন প্রতাপ গমেজকে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ) সাভারের ধরেন্ডায় অনুষ্ঠিত ‘ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভার এক বিশেষ পর্বে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় একই সময়ে সাভার উপজেলায় ব্যক্তি পর্যায়ে ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা অর্জন করায় ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মি. উজ্জ্বল শিমন রোজারিওকে ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও কর্মকর্তাবৃন্দ।
এ সময়ে ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার অমল খ্রীষ্টফার ডি’ ক্রুজ এবং ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক জনাব মোঃ আবদুল ওয়াহেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিপুল সংখ্যক সমবায়ীর উপস্থিতিতে পারস্পরিক এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।
Tag :



















