Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয় ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত রোনালদোর পর্তুগাল দলে না ফেরার সম্ভাবনা দেখছেন তাঁর বোন অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পোপ চতুর্দশ লিও টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে, আইএমএফের পূর্বাভাস অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
“সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় উদযাপিত হলো ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর উদ্যোগে এই বিশেষ আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সভায় প্রধান অতিথি হিসেবে সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি মহোদয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন বিধায় উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সমবায় ও অর্থায়নের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স এবং অডিট ও আইন) জনাব মোঃ নবীরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ আবদুল ওয়াহেদ, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা; মি. আগষ্টিন প্রতাপ গমেজ, চেয়ারম্যান, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ; মি. টুটুল পিটার রড্রিক্স, চেয়ারম্যান, দি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ ও মি. মাইকেল জন গমেজ, প্রেসিডেন্ট, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন কালবের সেক্রেটারি মি. নরেশ চন্দ্র বিশ্বাস ও কালবের ‘চ’ অঞ্চলের ডিরেক্টর মি. অনিল লিও কস্তা।
আলোচনা সভা ও র‌্যালীতে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ সহ ৫০ জন কর্মী সংক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এছাড়াও, অনুষ্ঠানে কালবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সারাদেশ হতে আগত কালবভূক্ত বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে আসনগ্রহণ করেন। এরপর উপস্থিত সকলের অংশগ্রহণে অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে জাতীয় সঙ্গীত এবং সমবায় সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন শেষে ফুল দিয়ে সম্মানিত অতিথিদের শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করেন কালবের মাননীয় চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি মি. আগষ্টিন পিউরীফিকেশন। তিনি সমবায় আন্দোলনের গুরুত্ব এবং ক্রেডিট ইউনিয়নের বৈশ্বিক ও স্থানীয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি অতিথিসহ উপস্থিত সকল সমবায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
অনুষ্ঠানে বক্তাগণ সমবায় অর্থায়নকে বর্তমান অশান্ত বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য অর্থনৈতিক মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে পুঁজিতে রূপান্তরের মাধ্যমে সমবায় ব্যবস্থা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ব্যবস্থাকে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আরও আধুনিক ও স্বচ্ছ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কালবের ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোতালেব ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের এই বর্ণাঢ্য আয়োজনকে সার্থক করার জন্য কালবের পক্ষ থেকে অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল সমবায়ী সদস্যদের উপস্থিতি ও সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২ ঘন্টা আগে