Dhaka , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রেসিডেন্ট মিলেইকে গণতন্ত্র রক্ষা ও দরিদ্রদের কল্যাণে কাজ করার আহ্বান শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে গৌরবময় এই অর্জনে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পে‌লেন হাউজিং সোসাইটির সম্মা‌নিত চেয়ারম‌্যান মি. আগ‌ষ্টিন প্রতাপ গ‌মেজ। রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন

জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

নীড় সংবাদ : ০৮ নভেম্বর ২০২৬ রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ এবং ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২৫’ প্রদানের মূল অনুষ্ঠান। এবারের সমবায় দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ ছিল- ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমবায় খাতের এই মিলনমেলা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি’র সভাপতিত্বে মঞ্চে ‍আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ; বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুস সালাম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব এমপি ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি।

অতিথিরা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের সূচনা করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। বাংলাদেশের সমবায় আন্দোলনের ইতিহাস ও সাফল্য নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও তথ্যচিত্রি এরপর প্রদর্শন করা হয়।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকির উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এরপর মাঠপর্যায়ের দুইজন সফল সমবায়ী তাদের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা ব্যক্ত করেন।

এ পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্যের পর্বে বক্তারা দেশের গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সমবায়ীদের ভূমিকার প্রশংসা করেন।

এ পর্যায়ে অনুষ্ঠানের সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সফল সমবায়ী এবং শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর হাতে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পর প্রধান অতিথির সাথে পুরস্কারপ্রাপ্তদের একটি বিশেষ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ‘শ্রেষ্ঠ সমবায়ী’ হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের নিকট থেকে। এছাড়াও, অন্যান্য শ্রেণীভিত্তিক বিভিন্ন সমবায় সমিতির সাথে সঞ্চয় ও ঋণদান বিভাগে জাতীয় সমবায় পুরস্কার গ্রহণ করেন নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান মি.  মি. ফিলিপ গমেজ।

পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবায় খাতের আধুনিকায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন।

নিজের শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, ছোটবেলায় ঠাকুরগাঁওয়ের মতো একটি ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমের ব্যাপক প্রাণচাঞ্চল্য ও গতিশীলতা দেখেছি। তবে বর্তমানে অনেক সমবায় সমিতি দুর্নীতির কারণে তাদের কার্যকারিতা হারিয়েছে। এই স্থবিরতা কাটিয়ে উঠতে সমবায় ব্যবস্থাপনায় কঠোরভাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা কোনো ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতির টেকসই বিকাশ, বিপুল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সরাসরি সম্পর্ক রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে একটি কার্যকর হাতিয়ার হিসেবে রূপান্তর করার তাগিদ দেন তিনি।

বিশ্বের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটসহ সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “এসব সংকট মোকাবিলা এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তিনি সমবায়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নানান প্রতিকূলতার মাঝেও আপনারা সমবায় আন্দোলনকে টিকিয়ে রেখেছেন, তবে কেবল টিকিয়ে রাখলেই হবে না, একে আরও আধুনিক ও গতিশীল করে জনগণের সামনে তুলে ধরতে হবে।

মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সফল সমবায় প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ যেসকল প্রতিষ্ঠানের হাতে তুলে দেন সেগুলো হলো : কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় শ্রেণিতে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ (গ্রাম: গণকা, ডাকঘর: চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ); উৎপাদনমুখী সমবায় শ্রেণিতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (প্রধান কার্যালয়, ১৩৯-১৪০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮); ব্যবসায়ী সমবায় শ্রেণিতে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (মোকাম: বসুরহাট, ডাকঘর ও উপজেলা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী); বিত্তহীন, ভূমিহীন সমবায় শ্রেণিতে পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিঃ (পাটগুদাম দুলদুল ক্যাম্প, ডাকঘর: ময়মনসিংহ, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ); মহিলা সমবায় শ্রেণিতে গুডনেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ (গ্রাম: ঘুড়কা, ডাকঘর: ঘুড়কা, উপজেলা: রায়গঞ্জ, জেলা: সিরাজগঞ্জ); পেশাভিত্তিক সমবায় শ্রেণিতে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ (গ্রাম: ডিবুয়াপুর, ডাকঘর: বহাল গাছিয়া, উপজেলা: সদর, জেলা: পটুয়াখালী);  গৃহায়ন সমবায় শ্রেণিতে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (গ্রাম: ভবানীপুর, পো: নওগাঁ, উপজেলা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ) এবং বিশেষ ও অন্যান্য শ্রেণিতে দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়ক, ডাকঘর: বরিশাল, বরিশাল সদর, বরিশাল)। মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতি মিলনায়তন প্রাঙ্গণে সমবায়ীদের উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠান শেষে হাউজিং সোসাইটির চেয়ারম্যান ‘শ্রেষ্ঠ সমবায়ী’ পুরস্কার গ্রহণের পরবর্তীতে ওসমানী মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটি, অফিস কর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা প্রদান করেন। এরপর মনিপুরীপাড়া প্রবেশকালে চেয়ারম্যানকে বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুন সহকারে র‌্যালী করতে করতে প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময়ে অডিটোরিয়ামে সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সদস্য-সদস্যাবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, বিভিন্ন সমবায়ী ব্যক্তিগণ, সংঘ-সমিতির নেতৃবৃন্দ, নারী কমিটির নেতৃবৃন্দ সহ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটি এবং অফিস কর্মীগণ এ সময়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০ ঘন্টা আগে