Dhaka
,
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয়
৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
রোনালদোর পর্তুগাল দলে না ফেরার সম্ভাবনা দেখছেন তাঁর বোন
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পোপ চতুর্দশ লিও
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে, আইএমএফের পূর্বাভাস
অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান
জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী
মোহাম্মদপুর, সেন্ট খ্রিস্টীনা চার্চের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার
পুলিশ জানায়, ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেন্ট খ্রিস্টীনা চার্চের দোতলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
পরে পুলিশের একাধিক দল চুরি যাওয়া ঘণ্টা উদ্ধারে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা ঘণ্টাটি সেখানে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় রয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, ঘণ্টাটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সূত্রের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Tag :






















