Dhaka , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিসোর্টের দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল, পুড়ে মারা গেলেন স্ত্রীসহ পরিবারের ৬ জন কক্সবাজারে রিসোর্টে আগুন, চারজনের মরদেহ উদ্ধার, আহত কয়েকজন হাসপাতালে যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয় ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত রোনালদোর পর্তুগাল দলে না ফেরার সম্ভাবনা দেখছেন তাঁর বোন অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পোপ চতুর্দশ লিও টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে, আইএমএফের পূর্বাভাস অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

কক্সবাজারে রিসোর্টে আগুন, চারজনের মরদেহ উদ্ধার, আহত কয়েকজন হাসপাতালে

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান প্রথম আলোকে বলেন, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা পুড়ে যাওয়া রেস্তোরাঁ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। আহত আরও পাঁচজনকে উদ্ধার করে উখিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। যেহেতু পাটোয়ারটেক সৈকত এলাকাটি পর্যটক এলাকা। রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে অনেকে জানিয়েছেন। কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা রিসোর্টের ভেতরে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১৬ ঘন্টা আগে