Dhaka
,
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাসানিয়া অনুষ্ঠিত হলো ভেলেংকিনী মা-মারীয়ার রজত জয়ন্তী পর্বোৎসব
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে
সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ
২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয়
মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা
শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত
ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস
ভাসানিয়া অনুষ্ঠিত হলো ভেলেংকিনী মা-মারীয়ার রজত জয়ন্তী পর্বোৎসব
১৮ সেপ্টেম্বর, শুক্রবার, অনুষ্ঠিত হয়ে গেল ভাসানিয়ায় সাধু ফ্রান্সিস জেভিয়ার উপাসনালয়ে ভেলেংকিনী মা মারীয়া পর্বোৎসব। এ বছর ভেলেংকিনী মা-মারীয়ার পর্বোৎসব পালনের ২৫তম রজত জয়ন্তী উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

পর্বোৎসবে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি এবং পুণ্যবেদিতে সহায়তা করেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বনিফাস টলেন্টিনো সিএসসি ও অন্যান্য যাজকগণ।
পর্বীয় এ অনুষ্ঠানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর কর্মকর্তাগণের মধ্যে ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সদস্য মি. প্রদীপ এ গমেজ, মি. শুভ রঞ্জন চিসিমি ও লিংকার্স বি. রোজারিও এবং আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য মি. রণী মাইকেল গমেজ অংশগ্রহণ করেন।

পর্বীয় খ্রিষ্টযাগ শেষে রজত জয়ন্তী উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ ও বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ পর্বে মি. লিংকার্স বি রোজারিও’র সঞ্চালনায় ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজাারিও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময়ে অতিথিসহ স্থানীয় নেতৃবৃন্দ স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।
ভেলেংকিনী মা-মারীয়া পর্বোৎসবে মঠবাড়ী ধর্মপল্লী ছাড়াও বিভিন্ন ধর্মপল্লীর খ্রিষ্টভক্তসহ ফাদার, সিস্টার, ব্রাদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারেও উপস্থিত সকল ভক্তপ্রাণ ব্যক্তিদের জন্য আশীর্বাদিত খিচুরি পরিবেশন করা হয়।
Tag :













