Dhaka
,
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয়
৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
রোনালদোর পর্তুগাল দলে না ফেরার সম্ভাবনা দেখছেন তাঁর বোন
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পোপ চতুর্দশ লিও
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে, আইএমএফের পূর্বাভাস
অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান
জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী
ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক সংঘের ৪০ বছর পূর্তি উৎসব
সম্প্রীতির উদযাপন: পুরোহিত জীবনে সহভাগিতা ও মিশনে বেড়ে ওঠা’—প্রতিপাদ্য নিয়ে ৫-৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক সংঘের রুবি জুবিলি উৎসব।
আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার তেজগাঁওয়ের পবিত্র জপমালা গির্জায় সকাল সারে ৮ ঘটিকায় অনুষ্ঠিত পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে সমাপনী দিনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির এ বিশেষ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

বাংলাদেশের কাথলিক চার্চের পুরোহিতদের পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, সহভাগিতা ও মিশনারি দায়িত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক সংঘ -এর প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি বা রুবি জুবিলি উদযাপন হয়েছে।
পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও উপদেশ বাণী প্রদান করেন। এ সময়ে পুণ্যবেদিতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভাতিকানের রাষ্ট্রদূত পরম শ্রদ্ধেয় আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট রান্ডাল, কার্ডিনাল প্যাট্রিক ডি.রোজারিও, সিএসসি, বিশপ রমেন বৈরাগী, বিশপ পল গমেজ, বিশপ সুব্রত বি. গমেজ, বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি ও ফাদার মিন্টু এল পালমা।

পবিত্র খ্রিষ্টযাগে বাংলাদেশের সকল ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে সেবারত ধর্মপ্রদেশীয় যাজকগণ অংশগ্রহণ করেন। একই সাথে ব্রাদার, সিস্টারসহ উল্লেখযোগ্য সংখ্যক খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।
পবিত্র খ্রিষ্টযাগ শেষে তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে স্মৃতিচারণ ও সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


স্বাগত বক্তব্য প্রদান করেন সংঘের সভাপতি ফাদার মিন্টু এল পালমা। অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ রান্ডাল, কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি, ফাদার ফ্রান্সিস এলেনচেরি এসডিবি, ফাদার জন পাওলো পিমে, ফাদার জনী ফিনি ওএমআই, ফাদার জেমস ক্রুজ সিএসসি, মিসেস লবোদিনি চিছাম ও মি. সুবাস পিউরীফিকেশন।
অনুষ্ঠানে স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীদের পরিবেশনায় নৃত্য ও নাটিকা উপস্থাপ্তি হয়। দুপুরে আহারের মধ্যদিয়ে রুবি জুবিলির নির্ধারিত কর্মসূচির সমাপ্তি ঘটে।
বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক সংঘের সভাপতি ও জুবিলি উদযাপন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী রেভা. ফাদার মিন্টু এল. পালমা এবং জুবিলি উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফাদার প্রলয় এ. ডি’ক্রুজ সবাইকে এ আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের কাথলিক যাজক সমাজের চার দশকের ভ্রাতৃত্ব, সেবা, সহভাগিতা ও মিশনারি পথচলার একটি তাৎপর্যপূর্ণ স্মরণীয় দিন হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
Tag :























