Dhaka , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫৫তম জাতীয় সমবায় দিবসে খ্রীষ্টান সমাজের গর্ব: জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রেসিডেন্ট মিলেইকে গণতন্ত্র রক্ষা ও দরিদ্রদের কল্যাণে কাজ করার আহ্বান শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে গৌরবময় এই অর্জনে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পে‌লেন হাউজিং সোসাইটির সম্মা‌নিত চেয়ারম‌্যান মি. আগ‌ষ্টিন প্রতাপ গ‌মেজ। রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

৫৫তম জাতীয় সমবায় দিবসে খ্রীষ্টান সমাজের গর্ব: জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

নীড় সংবাদ : ৫৫তম জাতীয় সমবায় দিবসে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করে খ্রীষ্টান সমাজ ও দেশের সমবায় আন্দোলনে এক অনন্য গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর সমাজ গঠনে খ্রীষ্টান সমবায় সমিতিগুলো ও সমবায়ী ব্যক্তিগণের দীর্ঘদিনের নিষ্ঠা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টারই এক উজ্জ্বল স্বীকৃতি এই সম্মাননা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন থেকে শুরু করে টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলায় এই প্রতিষ্ঠানগুলোর অসামান্য অবদান আজ জাতীয় পর্যায়ে প্রশংসিত ও সমাদৃত, যা আগামী দিনে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে অনুপ্রেরণা জোগাবে। এবারে যেসকল ক্রেডিট ইউনিয়ন ও সমবায়ী শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে সেগুলো হলো :

শ্রেষ্ঠ সমবায়ী মি. আগষ্টিন প্রতাপ গমেজ, চেয়ারম্যান, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ :  সমবায় অঙ্গনে অসামান্য অবদান, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মর্যাদাপূর্ণ “জাতীয় সমবায় পুরস্কার-২০২৫”-এ সমগ্র বাংলাদেশের সমবায় অঙ্গনে শ্রেষ্ঠ সমবায়ী সম্মানে ভূষিত হয়েছেন দি মে‌ট্রোপ‌লিটান খ্রীষ্টান কো অপা‌রে‌টিভ হাউজিং সোসাইটি লি এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।

০৮ নভেম্বর ২০২৬ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান‌্য রাষ্ট্রপ‌তি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের নিকট থে‌কে তিনি জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার গ্রহণ করেন।

এই গৌরবময় অর্জনে শ্রেষ্ঠ সমবায়ী ও হাউজিং সোসাইটির সম্মা‌নিত চেয়ারম‌্যান‌ মি. আগষ্টিন প্রতাপ গমেজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নাগরী খ্রীষ্টান কো–অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ : দেশের সমবায় অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সঞ্চয় ও ঋণদান বিভাগে নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ অর্জন করেন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান‌্য রাষ্ট্রপ‌তি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের নিকট থে‌কে নাগরী ক্রেডিটের চেয়ারম্যান মি. ফিলিপ গমেজ সমবায়ী পুরস্কার গ্রহণ করেন।

এছাড়াও জাতীয় সমবায় পুরস্কার–২০২৫ উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা সমবায় থেকে প্রাতিষ্ঠানিকভোবে নাগরী ক্রেডিট শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান সম্মাননা অর্জন করেন।  সমিতির পক্ষে সমিতির ভাইস-চেয়ারম্যান মি. উজ্জল ডেনিস রোজারিও সম্মাননা গ্রহণ করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন, এমমি ও গাজীপুর জেলায় ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মি. বিদ্যুৎ ভিক্টর এসেনসন সম্মাননা অর্জন করেন।

সাভার উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী মি. উজ্জ্বল শিমন রোজারিও, প্রেসিডেন্ট, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ :

সাভার উপজেলাস্থ ৩৬৭টি সমবায় সমিতির মধ্যে ‘ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সুযোগ্য প্রেসিডেন্ট মি. উজ্জ্বল শিমন রোজারিও উপজেলার ‘শ্রেষ্ঠ সমবায়ী’ পদ অর্জন করেন। উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে তিঁনি এ সম্মাননা পদক গ্রহণ করেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে এ সম্মানকে সমিতির ৩,৬০০ সদস্যের অর্জন হিসেবে তুলে ধরেন। পুরস্কার গ্রহণের প্রাক্কালে সমিতির পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি মি. লিন্টাস রক রোজারিও, ডিরেক্টর মি. লেনার্ড নয়ন ডি’ রোজারিও, সিইও ভিনসেন্ট পিন্টু রোজারিও’সহ সমিতির কর্মী ও প্রতিনিধিবৃন্দ।

সমিতির সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়ের এ অসামন্য অর্জনে ধরেন্ডা ক্রেডিট পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তুমিলিয়া ক্রেডিটের চেয়ারম্যান গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার অর্জন : তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান রিংকু লরেন্স গমেজ, গাজীপুর জেলার “শ্রেষ্ঠ সমবায়ী” হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। গাজীপুর জেলার জয়দেবপুরে স্থানীয় একটি অডিটোরিয়ামে ৫৫তম জাতীয় সমবায় দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।

রাজশাহী বিভাগে বনপাড়া ক্রেডিট শ্রেষ্ঠ সমিতির সম্মাননা অর্জন : জাতীয় সমবায় দিবস-২০২৬, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কো-অপারেটিভের সমবায় পুরস্কার পেয়েছেন বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। জেলা প্রসাশকের কার্যালয় হতে প্রধান অতিথি জনাব এ্যাডভোকেট এম ‍রুহুল কুদ্দুস তালুকদার দুলু , এম পি, এবং জাতীয় সংসদের হুইপ ও জেলা প্রশাসক মোছা.সুমনী আক্তার মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন সমিতির পক্ষে চেয়ারম্যান মি. বাবলু রেনাতোস কোড়াইয়া।

মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সাফল্য : মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ গাজীপুর জেলা পর্যায়ে সফল সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক অর্জন করে। এছাড়াও, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সুযোগ্য চেয়ারম্যান মিঃ পলাশ হিউবার্ট গমেজ জেলা পর্যায়ে সফল সমবায়ী এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক লাভ করেন। তাঁর এই গৌরবময় অর্জনে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

ভাসানিয়া ক্রেডিট : সমবায়ের আদর্শ, সদস্যসেবা, সুশাসন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ভাসানিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড কালীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা স্মারক অর্জন করেছেন। সম্মাননা স্মারক সমিতির পক্ষে গ্রহণ করেন চেয়ারম্যান মিঃ উইলসন রিবেরু। এই সম্মাননা ভাসানিয়া ক্রেডিটের সদস্যদের জন্য শুধু একটি অর্জন নয়—এটি সকল সম্মানিত সদস্য, পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের ঐক্য, আস্থা, পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

পাগাড় ক্রেডিট : ৫৫ তম জাতীয় সমবায় দিবসে পাগার খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ”সফল সমবায় সমিতি” হিসাবে গাজীপুর জেলায় সম্মাননা অর্জন করেন। গাজীপুর সমবায় কার্যালয় থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পাগার ক্রেডিট এর চেয়ারম্যান মি. সেবাষ্টিন পিউরীফিকেশন ; ভাইস-চেয়ারম্যান মি. সিলভেষ্টার রোজারিও ; সেক্রেটারি মি. কাঞ্চন বার্নাড বাড়ৈ ; ম্যানেজার মি. প্রভাত জর্জ পিউরীফিকেশন ;ট্রেজারার মি. জনি পিউরীফিকেশন সহ পাগার ক্রেডিট এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম ধর্মপ্রদেশের নোয়াখালী খ্রীষ্টান সমবায় সমিতি লিঃ–এর কৃতিত্ব : ঐতিহ্যবাহী নোয়াখালী খ্রীষ্টান সমবায় সমিতি লিঃ এ বছর জেলাভিত্তিক শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসাবে সম্মাননা লাভ করেছেন। প্রতিষ্ঠানটির কার্যালয় নোয়াখালী সদর উপজেলার সোনাপুরের অধীনে ক্যাথলিক মিশনে অবস্থিত। সমবায় প্রতিষ্ঠানটি ১৯২৯ খ্রিষ্টাব্দ থেকে সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসা এই প্রতিষ্ঠানটি বর্তমানে একটি কার্যকর সমবায় সমিতি হিসেবে শ্রেষ্ঠত্বের অবদান রেখেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ৬ ঘন্টা আগে