Dhaka
,
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের জয়
৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে কালবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
রোনালদোর পর্তুগাল দলে না ফেরার সম্ভাবনা দেখছেন তাঁর বোন
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পোপ চতুর্দশ লিও
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে, আইএমএফের পূর্বাভাস
অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান
জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী
হাউজিং সোসাইটির সম্মানিত উপদেষ্টা হেমন্ত গমেজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
৭ অক্টোবর (বুধবার), দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় হেমন্ত গমেজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নাগরী ধর্মপল্লীর গির্জায় বিকাল ৩টায় পবিত্র খ্রিষ্টযাগের মধ্যদিয়ে তাকে কবরে শায়িত করা হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. প্রদীপ এ গমেজ, ঋণদান কমিটির সদস্য মি. লিনসন গমেজ ও সোসাইটির নাগরী সেবাবুথের কর্মীগণ অংশগ্রহণ করেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন প্রয়াত হেমন্ত গমেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও, কাককো লিঃ-এর চেয়ারম্যান মি. টুটুল পি. রড্রিক্স, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান মি. ফিলিপ গমেজ এবং ধর্মপল্লীর হাজারো খ্রিষ্টভক্তের উপস্থিতি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত হেমন্ত গমেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধেয় হেমন্ত গমেজ ১৯৪৮ খ্রিষ্টাব্দের ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ৫ অক্টোবর ২০২৬ তারিখে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপাড়ে চলে গেলেন। তিনি অকৃত্রিম ভালোবাসায় সবসময়ই মায়ের নির্দেশ মেনে চলতেন এবং মায়ের সাথে প্রতিদিন সকালে গির্জায় গিয়ে প্রার্থনা করতেন। ধর্মপল্লীর যাজকগণ তার ভক্তিপূর্ণ কর্মকাণ্ড পছন্দ করতেন। একটি সময় তিনি শিক্ষা গ্রহণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মজীবন শুরু করেন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি নাগরী ধর্মপল্লীতে স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেন। তিনি সুদীর্ঘ সময় প্যারিশ কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ফলশ্রুতিতে তিনি অনেক যাজকের সঙ্গে কাজ করতে গিয়ে সকলের নিকট থেকেই প্রশংসা লাভ করেন। সমাজে তিনি একজন দূরদর্শী নেতা হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি আন্তঃমিশন শান্তি ও ন্যায়বিচার কমিটি, ঢাকা ক্রেডিট, হাউজিং সোসাইটিসহ আরও অনেক সংস্থায় অত্যন্ত মর্যাদার সাথে সম্পৃক্ত থেকৈ সেবা প্রদান করেন।
ঈশ্বর, তাঁর আত্মার চিরশান্তি দান করুন।
Tag :

























