Dhaka , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আদৌ মানবজাতিকে ধ্বংস করতে পারে সোসাইটির কর্মীদের অংশগ্রহণে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়ালালামপুরে এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৬: বাংলাদেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ২৫ কোটি টাকার যে কৃষি প্রকল্পে সাফল্যের গল্প বানিয়ে বলতে হয় মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা শ্রদ্ধা ও প্রার্থনায় ঈশ্বরের সেবক আর্চবিশপ টি এ গাঙ্গুলীর ৪৯তম মহা প্রয়াণ দিবস পালিত ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধকের সাথে সৌজন্য সাক্ষাৎ

পোপ লিও চতুর্দশ পিমে (PIME)-এর সুপিরিয়র জেনারেলকে কার্ডিনাল ও বিশপদের সঙ্গে ডিকাস্টেরির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন 

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

বিশ্বব্যাপী পিমে-এর মিশনারি কার্যক্রমের প্রতি পবিত্র পিতার গভীর আস্থার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

পোপ লিও চতুর্দশ পিআইএমই-এর (PIME) সুপিরিয়র জেনারেল ফাদার ফ্রান্সেস্কো রাপাচিওলিকে ডিকাস্টেরি ফর ইভানজেলাইজেশন-এর প্রথম সুসমাচার প্রচার এবং নতুন স্থানীয় চার্চসমূহের বিভাগ-এর নতুন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এটি সার্বজনীন চার্চের সেবায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা বিশ্বজুড়ে পিমে মিশনারিদের কর্মকাণ্ডের প্রতি পোপের উচ্চ মূল্যায়ন ও আস্থারই বহিঃপ্রকাশ।

এর আগেও, ২০২৪ সালে পোপ ফ্রান্সিস তৎকালীন সুপিরিয়র জেনারেল ফাদার ফেরুচ্চিও ব্রাম্বিলাস্কাকে এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্য হিসেবে এর অধিবেশনগুলোতে অংশগ্রহণের জন্য আহ্বান করেছিলেন। রোমান কুরিয়ার এই সংস্থায় বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিনাল ও বিশপরা একত্রিত হয়ে ডিকাস্টেরি ফর ইভানজেলাইজেশন-এর প্রো-প্রিফেক্ট কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মন্ত্রণালয়ে তাঁকে পরামর্শ ও সহায়তা প্রদান করেন।

২০২২ সালে পোপ ফ্রান্সিসের প্রণীত Praedicate Evangelium অ্যাপোস্টলিক সংবিধানের মাধ্যমে রোমান কুরিয়ার সংস্কারের পর এই বিভাগটি প্রতিষ্ঠিত হয়। এটি ঐতিহাসিক প্রোপাগান্ডা ফিদে-এর উত্তরসূরি, যা আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং ওশেনিয়ার নবীন চার্চগুলোর জন্য পবিত্র সিংহাসনের ঐতিহ্যবাহী মিশনারি ডিকাস্টেরি ছিল। বর্তমানে এটি ডিকাস্টেরি ফর ইভানজেলাইজেশন-এর একটি বিভাগ হিসেবে কাজ করছে, যার পাশাপাশি নতুন সুসমাচার প্রচারের জন্য আরেকটি সমান্তরাল বিভাগও রয়েছে।

পোপ কর্তৃক নিযুক্ত সদস্যরা নিয়মিতভাবে রোমে বৈঠকে মিলিত হন। তাঁদের দায়িত্ব হলো প্রথম সুসমাচার প্রচারের অঞ্চলগুলোতে সুসমাচারের ঘোষণা ও বিশ্বাসের জীবনকে আরও গভীর করা; নতুন স্থানীয় চার্চগুলোর মধ্যে এবং সেগুলোর সঙ্গে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত চার্চগুলোর অভিজ্ঞতা বিনিময়কে উৎসাহিত করা; মিশনারি জীবনের নতুন আহ্বান সৃষ্টি করা; এবং মিশন অঞ্চলে পুরোহিত, ধর্মীয় জীবনযাপনকারী নারী-পুরুষ ও সাধারণ বিশ্বাসীদের গঠন ও প্রশিক্ষণকে উন্নীত করা। এছাড়া এই বিভাগ প্রতিটি দেশে পন্টিফিক্যাল মিশনারি সোসাইটিস-এর কার্যক্রমেরও দায়িত্ব পালন করে।

ফাদার রাপাচিওলির এই নিয়োগ এমন এক সময়ে এসেছে, যখন ঠিক এক বছর আগে পোপ লিও চতুর্দশ পিমে মিশনারিদের সাধারণ পরিষদের (Assembly) উপলক্ষে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নির্বাচিত হওয়ার মাত্র কয়েক দিন পরই, নিজেও একজন প্রাক্তন মিশনারি হিসেবে, তিনি স্পষ্টভাবে তুলে ধরেছিলেন যে তিনি মিশনারিদের কাছ থেকে কী প্রত্যাশা করেন।

তিনি পিমে কে লিখেছিলেন:

“খ্রিস্টের নামে, যারা দুঃখ-কষ্টে জর্জরিত, সেই সব পরিবেশে শান্তির মাধ্যম হয়ে উঠুন। অন্যান্য ধর্মের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সংলাপের মাধ্যমে সুসমাচার প্রচার অব্যাহত রাখুন এবং সংহতি ও আতিথেয়তার সংস্কৃতির প্রবক্তা হোন। বিশেষভাবে ‘ক্ষুদ্র’ ও প্রান্তিক মানুষের প্রতি যত্নবান হোন। আপনার সাক্ষ্য সর্বপ্রথম প্রকাশ পাক সক্রিয় দানশীলতায়, ন্যায়বিচারের অনুসন্ধানে এবং প্রতিটি মানুষের মর্যাদা রক্ষার অঙ্গীকারে।”

সংবাদ: Mondo e Missione

অনুবাদ: ফাদার বিপ্লব মল্লিক, পিমে (ফিলিপাইন)

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬