Dhaka
,
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবস
ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মহা প্রয়াণ দিবসে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী ছিলেন একজন মহান মানুষ। বিশ্বাস, বিনয়, সরলতা ও মানুষের প্রতি গভীর ভালোবাসায় তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। ঢাকার প্রথম বাঙালি আর্চবিশপ হিসেবে তিনি বাংলাদেশের খ্রিস্টীয় সমাজ ও মানবসেবার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।
তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়—ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং মানুষের প্রতি ভালোবাসাই হতে পারে একটি মহৎ জীবনের সবচেয়ে সুন্দর পরিচয়।
আজ ২ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ খ্রিষ্টাব্দ, রমনা সেন্ট মেরীস ক্যাথিড্রাল গির্জায় প্রয়াত ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন করা হবে। আর্চবিশপ টি. এ. গাঙ্গুলীর চিরশান্তি কামনায় পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করবেন ঢাকা মহাধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই।
অনুষ্ঠানসূচী : বিকাল ৫:০০ টা – সহভাগিতা
বিকাল ৫:১৫ টা – প্রামাণ্য চিত্র প্রদর্শন
বিকাল ৫:৩০` টা – পবিত্র খ্রিষ্টযাগ, কবর আশীর্বাদ ও শ্রদ্ধা নিবেদন
Tag :



















