Dhaka
,
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
‘পরগাছার রানি’ বলে অপু বিশ্বাসকে খোঁচা পরীমণির
পুতিন বাঁচতে চান ১৫০ বছর, আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর
৫৫তম জাতীয় সমবায় দিবসে খ্রীষ্টান সমাজের গর্ব: জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন
জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ
প্রেসিডেন্ট মিলেইকে গণতন্ত্র রক্ষা ও দরিদ্রদের কল্যাণে কাজ করার আহ্বান
শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে গৌরবময় এই অর্জনে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন
জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্যাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে ৩ কোটি টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।
গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার মাননীয় প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।
উল্লেখ্য যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
সারসংক্ষেপে উল্লেখ করা হয়, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থ খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ২ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন।
খবর: পিএমও
Tag :




















