Dhaka , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন ‘পরগাছার রানি’ বলে অপু বিশ্বাসকে খোঁচা পরীমণির পুতিন বাঁচতে চান ১৫০ বছর, আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর ৫৫তম জাতীয় সমবায় দিবসে খ্রীষ্টান সমাজের গর্ব: জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রেসিডেন্ট মিলেইকে গণতন্ত্র রক্ষা ও দরিদ্রদের কল্যাণে কাজ করার আহ্বান শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে গৌরবময় এই অর্জনে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৪টায় ঢাকার মণিপুরিপাড়াস্থ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচিত ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইটি সম্পাদনা করেছেন কলকাতার লেখক ও গবেষক ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিক্রশ ব্রাদার সংঘের প্রাক্তন প্রভিন্সিয়াল ব্রাদার স্টিফেন বিনয় গমেজ সিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. রোনাল্ড শীতল গোমেজ। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সিস্টার জ্যাকুলিন এল. গমেজ , আরএনডিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ফাদার প্রশান্ত টি রিবেরু, ফাদার আলবার্ট টমাস রোজারিও, প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল এ রিবেরু, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি রোজারিও সহ গণ্যমান ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বইটির ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং আঠারগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এই প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আঠারগ্রাম ডেভেলপমেন্ট সেন্টার, ঢাকার উদ্যোগে এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ৭ ঘন্টা আগে