Dhaka , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

মারা গে‌লেন হাউজিং সোসাইটি লিঃ-এর ঋণদান কমিটির সেক্রেটারি উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ঋণদান কমিটির সেক্রেটারি উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু আজ ২৭ মে, বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপাড়ে চলে গিয়েছেন। ঈশ্বর তাঁর আত্মার চিরশান্তি দান করুন।

তাঁর মৃত্যুতে হাউজিং সোসাইটি পরিবার গভীর শোকাহত। হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু’র মৃত্যুতে সোসাইটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু ১৯৭৩ খ্রিষ্টাব্দের ৭ সেপ্টেম্বর তারিখে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পিতা আন্দ্রেয়াস রিবেরু ও মাতা ফুলমনি রিবেরু পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মিলড্রেট শর্বরী রিবেরু, ছেলে উত্তমা তেরেজা ও উদয় টিটু রিবেরু ও বহ আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তিনি আনন্দনগর, দারুসসালাম রোডে বসবাস করতেন।

তিনি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এ সুদীর্ঘ সময় বিভিন্ন মেয়াদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ খ্রিষ্টাব্দ হতে ২০১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ২০১৫ খ্রিষ্টাব্দ হতে ২০১৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঋনদান কমিটির সদস্য, ২০১৭ খ্রিষ্টাব্দ হতে ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য, ২০১৮ খ্রিষ্টাব্দ হতে ২০২১ খ্রিষ্টাব্দ ও ২০২২ খ্রিষ্টাব্দ হতে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এরপর ২০২৫ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ঋণদান কমিটির সেক্রেটারি পদে জয়ী হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে গিয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মিরপুর শাখা সহ বি‌ভিন্ন  সামা‌জিক কা‌জে অত‌্যন্ত নিষ্ঠার সা‌থে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬