Dhaka , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

হাউজিং সোসাইটির নতুন “মহাখালী” সেবাবুথ শুভ উদ্বোধন এবং শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

মহাখালীতে নতুন সেবাবুথের শুভ উদ্বোধন

৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) মহাখালী খ্রিষ্টানপাড়ায় চার্চ কমিউনিটি সেন্টারে হাউজিং সোসাইটির নতুন সেবাবুথ শুভ উদ্বোধন ও আশীর্বাদ এবং শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষা সেমিনার
উদ্বোধনী ও শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। সোসাইটির শিক্ষা উপ কমিটির আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও’র সভাপতিত্বে ও সচিব মি. লিংকার্স বি রোজারিও’র সঞ্চালনায় সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু হয়। এ পর্যায়ে মঞ্চে আসনগ্রহণ করেন প্রধান অতিথি মি. আগষ্টিন প্রতাপ গমেজ, তেজগাঁও ধর্মপল্লীর সহকারি পালপুরোহিত ফাদার সাগর ক্রুশ, সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, মহাখালী খ্রিষ্টান কল্যাণ সমিতির চেয়ারম্যান ও সোসাইটির উপদেষ্টা মি. অমল গমেজ, মহাখালী ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট মি. তিমন বাড়ৈ ও সেক্রেটারি মি. প্রণয় সরেন, সোসাইটির সম্মানিত উপদেষ্টা মি. চন্দন জি. গমেজ, মি. গাব্রিয়েল কস্তা, কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান মি. মুকুট ক্রুজ। এ সময়ে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বাঁধন খ্রীষ্টান যুব সংগঠনের যুব নেতৃবৃন্দ এবং মহাখালী খ্রিষ্টানপাড়ার সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।

আসনগ্রহণের পর নৃত্যপরিচালক ঝোটন সিলভেস্টার ছেড়াওয়ে পরিচালনায় মহাখালী শৈলী নৃত্যকলা একাডেমির নৃত্যশিল্পী কাকলী, সীমা, মারীয়া ও মাহীনের বরণনৃত্যের মধ্যদিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়। এরপর ফাদার সাগর ক্রুশ প্রার্থনা পরিচালনার মধ্য দিয়ে মহাখালী সেবাবুথ জলসিঞ্চনের মাধ্যমে আশীর্বাদ করেন। আশীর্বাদের পর প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবর্গ ফিতা কেটে সেবাবুথ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান পর্ব শেষে সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা সেমিনারের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সভার সভাপতি মি. ডিউক পি রোজারিও। তিনি সবাইকে শিক্ষা সেমিনারে আসার জন্য ধন্যবাদ জানান এবং সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। এরপর সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন ও পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি, রোজারিও সোসাইটির তথ্যসম্বলিত ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সোসাইটির উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ পর্যায়ে উপস্থিত সদস্যদের মু্ক্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। সদস্যগণ তাদের বক্তবে মহাখালীতে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেবাবুথের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাধ্যমে স্বপ্ন পূরণ হওয়ায় বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এরপর মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তারা সকলেই হাউজিং সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তাগণ হাউজিং সোসাইটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডে ও মণ্ডলীর সকল স্তরে অবদান রাখায় ধন্যবাদ জানান।
সবশেষে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শিক্ষা সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত সদস্যদের নানা প্রশ্নের উত্তর দিয়ে সোসাইটির সার্বিক দিক তুলে ধরেন। তিনি সোসাইটির উন্নয়নে সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান ব্যবস্থাপনা কমিটির প্রতিশ্রুতি অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে মহাখালীতে সেবাবুথের কার্যক্রম শুরু করতে পারায় তিনি সকলকে ধন্যবাদ জানান। মহাখালী সেবাবুথের মাধ্যমে তিনি সদস্যদের তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণের আহ্বান জানান।
সবশেষে ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. গিলবার্ট গমেজের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ‍উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজনে মহাখালী খ্রিষ্টান্ কল্যণ সমিতি যথেষ্ট ভূমিকা রাখেন এবং মহাখালী বাঁধন খ্রিষ্টান যুব সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতায় উজ্জ্বল ভূমিকা রাখেন।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬