Dhaka
,
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
হাউজিং সোসাইটি -এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার, ঢাকার তেজগাঁওয়ে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ” এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থবছর সম্বলিত ৩৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। সকাল ১০:০০ ঘটিকায় সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশনের সঞ্চালনায় সদস্যদের কোরামপূর্তি ভিত্তিতে বার্ষিক সাধারণ সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি; গেস্ট অব অনার ঢাকার সহকারী বিশপ সুব্রত বি গমেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর, ঢাকা; জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর, ঢাকা; জনাব মোঃ কামরুজ্জামান, যুগ্ম নিবন্ধক, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা; মি. আগষ্টিন পিউরীফিকেশন, চেয়ারম্যান, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব); মি. টুটুল পিটার রড্রিক্স, চেয়ারম্যান, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভ্স (কাক্কো) লিঃ; মি. মাইকেল জন গমেজ, প্রেসিডেন্ট, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা; মি. নির্মল রোজারিও, প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন; মি. বাবু মার্কুস গমেজ, এক্সেকিউটিভ মেম্বার, এশিয়া এ- প্যাসিফিক অ্যালায়েন্স অফ ওয়াইএমসিএ; ফাদার জয়ন্ত এস গমেজ, পাল পুরোহিত, পবিত্র জপমালা রাণীর গির্জা, তেজগাঁও, ঢাকা।
এছাড়াও সভায় সদস্যদের উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। সোসাইটির ডিরেক্টরবৃন্দ, লোন কমিটি ও আভ্যন্তরীণ পর্যবেক্ষণ ও নিরীক্ষা কমিটির কর্মকর্তাবৃন্দ; খ্রিষ্টান সমাজের মুক্তিযোদ্ধাগণ, সোসাইটির উপদেষ্টামন্ডলী; দেশের বিভিন্ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দসহ সোসাইটির শুভাকাক্সক্ষীবৃন্দসহ কর্মীবৃন্দ।

সভার শুরুতেই অতিথিবৃন্দ আসনগ্রহণ করেন। এ সময়ে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির সম্মানিত চেয়াম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। আসনগ্রহণ ও শুভেচ্ছা জ্ঞাপনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং একই সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সমবায়ী পতাকা এবং সোসাইটির পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর সমবায়ী সঙ্গীত পরিবেশিত হয়। ফাদার জয়ন্ত এস গমেজের পবিত্র বাইবেল পাঠ, প্রার্থনা ও সকল মৃত সদস্যদের স্মরণ করে মঙ্গল কামনা করেন।

সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও সভার সভাপতি মি. আগষ্টিন প্রতাপ গমেজ। শুরুতেই তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। পরে তিনি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি, সকল কমকর্তাবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, কর্মীবৃন্দ এবং উপস্থিত সকল সদস্য-সদস্যাদের সমবায়ী শুভেচ্ছা প্রদান করেন। এ সময়ে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২৭জন স্বপ্নদ্রষ্টার কথা যাদের পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছিল আজকের এই হাউজিং সোসাইটি। তিনি আরও স্মরণ করেন প্রয়াত সকল সদস্য/সদস্যাগণদের। তিনি তাদের জন্যেও মঙ্গল কামনা করেন। এরপর তিনি হাউজিং সোসাইটির কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ সকলের সামনে তুলে ধরেন যা পরবর্তীতে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তিনি সোসাইটির উন্নয়নে অংশীদার হয়ে অবদান রাখায় সদস্য-সদস্যা ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান।

এ পর্যায়ে প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। হাউজিং সোসাইটির সকল উন্নয়ন কর্মকাণ্ড ও সোসাইিটর কর্মপরিধি দেখে সকলেই প্রশংসা করেন।এরপর সাধারণ সভায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোসাইটির চেয়ারম্যান ও সভাপতি মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারি ও সঞ্চালক মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন সভা পরিচালনা করেন। সভায় ৩৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও ব্যবস্থাপনা কমিটির ২০২৪-২০২৫ বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন। এ সময়ে সাধারণ সদস্যগণ তাদের মতামত তুলে ধরে আলোচনায় অংশ নেন।
এরপর বার্ষিক হিসাব বিবরণী, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন ও বাজেট পেশ করেন সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও। এ সময়ে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরের আলোকে পরিচালক, অর্থ ও প্রশাসনের সঙ্গে সভার সভাপতি ও চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সহায়তা করেন।
সাধারণ সভার কর্মসূচি অনুযায়ী ঋণদান কমিটির প্রতিবেদন পেশ করেন ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা। আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির প্রতিবেদন পেশ করেন কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ। প্রতিবেদন পেশের পর সদস্যগণ পর্যালোচনায় অংশ নেন ও সকল কর্মসূচি বাস্তবায়নে অনুমোদন প্রদান করেন।

এরপর বিবিধ বিষয় নিয়ে সদস্যগণ সভায় আলোচনায় করেন এবং সভার সভাপতি যথাযথ উত্তর দিয়ে সভা পরিচালনা করেন, তারপর বহুল আকাক্সিক্ষত লটারী ড্র অনুষ্ঠিত হয় এবং এতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল যথার্থ।
পরিশেষে, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও ৩৮তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য-সদস্যাসহ সকলের সক্রিয় অংশগ্রহণ, মতামত প্রদান, পর্যালোচনায় অংশগ্রহণ ও বার্ষিক সাধারণ সভার সকল কাজে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে ৩৮তম বার্ষিক সাধারণ সভার কর্মসূচি সমাপ্ত হয়॥
Tag :



















