Dhaka
,
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
হাউজিং সোসাইটি সেবাকাল-২০২৬ এর শুভ উদ্বোধন
নীড় সংবাদ : ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার তারিখে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর “সেবাকাল-২০২৬”-এর শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সোসাইটির প্রধান কার্যালয়সহ ঢাকা শহর, নবাগঞ্জের আঠারগ্রাম, গাজীপুরের ভাওয়াল অঞ্চলের ১৬টি সেবাবুথে একযোগে সেবাকালের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া এবং সম্মানিত উপদেষ্টাবৃন্দসহ কর্মীবৃন্দ।

সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন সোসাইটির পাগার সেবাবুথে পাগার গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা, সম্মানিত উপদেষ্টা, স্থানীয় সমবায়ী বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতিতে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকার সাধনপাড়ায় সোসাইটির সেবাবুথে পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও তিনি সম্মানিত উপদেষ্টা, গণ্যমান্য ব্যক্তি ও কর্মীদের নিয়ে সেবাকালের কার্যক্রমের আনুষ্ঠিক শুভ উদ্বোধন করেন।
এছাড়াও, তেজতুরীবাজার ও ভাদুন-হারবাইদ সেবাবুথে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. সুজয় পিউরীফিকেশন তিনি ভাদুনের পাল পুরোহিত ফাদার সেন্টু কস্তা, সম্মানিত উপদেষ্টা ও স্থার্নীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতিতে সেবাকাল-২০২৬ উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. প্রদীপ এ গমেজ ঋণদান কমিটির সদস্য মি. লিনসন গমেজ, নাগরী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার খোকন গমেজ ও সম্মানিত উপদেষ্টা, সমবায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দদের নিয়ে সেবাকালের কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

সোসাইটির নদ্দা সেবাবুথে ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. শুভ রঞ্জন চিসিম ও এইচ হিলারিশ হাউইয়ের নেতৃত্বে সোসাইটির সাবেক সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী ম-ল, সম্মানিত উপদেষ্টা, স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে সেবাকাল-২০২৬ এর কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আঠারগ্রাম অঞ্চলের হাসনাবাদ ও গোল্লা সেবাবুথ দুটিতে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. গিলবার্ট গমেজ তিনি ফাদার কল্লোল লরেন্স রোজারিও ও সম্মানিত উপদেষ্টা, স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন।

সোসাইটির সাভার সেবাবুথে সেবাকাল-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ধরেণ্ডা গির্জার পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ। এ সময়ে সোসাইটির সম্মানিত উপদেষ্টা, স্থানীয় ক্রেডিটের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অফিস কর্মীগণ উপস্থিত ছিলেন।

ঢাকার মিরপুর সেবাবুথে ঋণদান কমিটির সেক্রেটারি মি. উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু তিনি সোসাইটির সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমবায়ী ও নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে সেবাকালের কার্যক্রমের উদ্বোধন করেন।

আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গমেজ তিনি লক্ষ্মীবাজার সেবাবুথে সোসাইটির সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমবায়ী নেতৃবৃন্দদের নিয়ে সেবাকাল-২০২৬ শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সেক্রেটারি মি. বীরেন বি. গমেজ তিনি দড়িপাড়া সেবাবুথে ফাদার প্রলয় ক্রুশ ও সোসাইটির সম্মানিত উপদেষ্টা, স্থানীয় ক্রেডিটের কর্মকর্তা ও নেতৃবৃন্দের উপস্থিতিতে সেবাকালের কার্যক্রম পরিচালনার শুভ সূচনা করেন।

এছাড়াও, তুমিলিয়া সেবাবুথে আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সেক্রেটারি মি. বীরেন বি. গমেজ তিনি সোসাইটির সাবেক ভাইস-চেয়ারম্যান মি. অনিল লিও কস্তা, সোসাইটির সম্মানিত উপদেষ্টা, স্থানীয় ক্রেডিটের কর্মকর্তা ও নেতৃবৃন্দের উপস্থিতিতে সেবাকালের কার্যক্রম পরিচালনার শুভ সূচনা করেন।
গাজীপুরের রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর রাঙ্গামাটিয়া সেবাবুথে সোসাইটির আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য মি. কাজল শিমন ডি.কস্তা তিনি ধর্মপল্লীর ফাদার লিয়ন রোজারিও’র উপস্থিতিতে ও সম্মানিত উপদেষ্টা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দের নিয়ে সেবাকালের শুভ সূচনা করেন।
সোসাইটির শুলপুর ধর্মপল্লীতে অবস্থিত শুলপুর সেবাবুথে সোসাইটির ঋণদান কমিটির সদস্য মি. রণী ফ্রান্সিস গমেজ, পাল পুরোহিত ফাদার কমল এ কোড়াইয়াকে নিয়ে সেবাকালের কার্যক্রমের আনুষ্ঠিকত শুভ সূচনা করেন। এ সময়ে সোসাইটির সম্মানিত উপদেষ্টা, স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের সেবাকাল-২০২৬ সোসাইটির প্রতিটি সেবাবুথসমূহে সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত থেকে স্থানীয় পুরোহিত, সম্মানিত উপদেষ্টা ও স্থানীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
সেবাকাল-২০২৬ এর মূল লক্ষ্য হলো সদস্যদের প্রতি সোসাইটির সেবা নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সোসাইটির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা।
এবারের সেবাকালে সদস্যদের জন্য রয়েছে বিশেষ কিছু সুবিধা। যেমন : ফ্ল্যাট/প্লট ক্রয় করলে থাকছে বিশেষ ছাড়ের সুবিধা, খেলাপী ঋণ পরিশোধ করলে থাকছে বিশেষ সুযোগ এবং স্থায়ী আমানতে বিনিয়োগ করলেই পাচ্ছেন ৫ বছরে দ্বিগুণ ও ৯ বছরে তিনগুণ। এছাড়াও নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট ও শান্তির নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এ অবকাশ যাপনে রয়েছে বিশাল ডিসকাউন্ট সুবিধা।
Tag :



















