Dhaka , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন? রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

সাধনপাড়ায় হাউজিং সোসাইটির নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
আজ ৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেইটের পূর্ব রাজাবাজারের সাধনপাড়ায় হাউজিং সোসাইটির নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ করা হয়। সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের সভাপতিত্বে ও সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাককো লিঃ-এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মিসেস মঞ্জু মারীয়া পালমা, রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট মিসেস মার্সিয়া মিলি গমেজ ও সাধনপাড়া কল্যাণ সমিতির সভাপতি মি. তপন জেমস হালদার।
অনুষ্ঠানের শুরুতে আসনগ্রহণের পর ফাদার জয়ন্ত এস গমেজের প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চনের মধ্য দিয়ে সেবাকেন্দ্রের অফিস আশীর্বাদিত করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ফিতা কেঁটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে সোসাইটির নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। এ সময়ে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সেবাকেন্দ্রটি বিশেষ করে পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তল্লাবাগ, গ্রীণ রোড এলাকায় সোসাইটির সম্মানিত সদস্যদের সেবায় নিয়োজিত সেবাকেন্দ্রটি উদ্বোধন করার সুযোগ দানের জন্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ফাদার জয়ন্ত এস গমেজ, মিসেস মঞ্জু মারীয়া পালমা, মিসেস মার্সিয়া মিলি গমেজ ও মি. তপন জেমস হালদার শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির সেবার পরিধি বৃদ্ধি করা জন্য ধন্যবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন। বক্তাগণ হাউজিং সোসাইটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডে ও মণ্ডলীর সকল স্তরে অবদান রাখায় ধন্যবাদ জানান।
গেস্ট অব অনার মি. টুটুল পিটার রড্রিক্স হাউজিং সোসাইটির নতুন সেবাকেন্দ্রের উদ্বোধনের জন্য সদ্য বিদায়ী ব্যবস্থাপনা কমিটি ও বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান। সদস্যদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দিন দিন যেভাবে হাউজিং সোসাইটি এগিয়ে যাচ্ছে তার জন্য তিনি প্রশংসা করেন।
প্রধান অতিথি মি. আগষ্টিন পিউরীফিকেশন তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার দায়িত্বকালীন সময়ে হাউজিং সোসাইটির উন্নয়নের যে ধারা রেখে গিয়েছেন এবং এরই ধারাবাহিকতায় বর্তমান ব্যবস্থাপনা কমিটি যে উন্নয়ন অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছেন তিনি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। তিনি হাউজিং সোসাইটিতে সবাইকে বিনিয়োগ করতে আহ্বান জানান এবং নিশ্চিন্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান পর্ব শেষে সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা কমিটির আহ্বায়ক, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও ও সদস্য সচিব মি. লিংকার্স বি. রোজারিও’র পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শিক্ষা সেমিনারে সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন ও পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি, রোজারিও প্রেজেন্টেশনের মাধ্যমে সোসাইটির উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময়ে উপস্থিত সদস্যগণ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে সুন্দর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। সোসাইটির সাবেক সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল তিনি বর্তমান পরিষদকে ধন্যবাদ জানান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য এবং তাকে স্মরণ করার জন্য । সবশেষে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শিক্ষা সেমিনারে উপস্থিত সদস্যদের নানা প্রশ্নের উত্তর দিয়ে সোসাইটির সার্বিক দিক তুলে ধরেন এবং সবাইকে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষে আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলীর প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন সোসাইটির ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সকল কর্মকর্তাবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন ক্রেডিটের নেতৃবৃন্দ ও অত্র অঞ্চলের প্রায় চার শতাধিক সদস্যসহ শুভাকাঙ্ক্ষী।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬