Dhaka
,
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
মিরপুরের কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন, জানালেন প্রত্যক্ষদর্শীরা
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস: বিশ্বাস, প্রার্থনা ও চিরন্তন আশার এক বিশেষ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প কি কংগ্রেসে (সংসদে) নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন?
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
হাউজিং সোসাইটি পরিদর্শনে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক
সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর প্রধান কার্যালয়ে আজ ৭ জুন (রবিবার) পরিদর্শনে করেন । পরিদর্শনে সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে জনাব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), জনাবা জেবুন নাহার, অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা), জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), জনাব মোঃ কামরুজ্জামান, যুগ্ম নিবন্ধক, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয় অংশগ্রহণ করেন। এ সময়ে কালবের চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সদ্য সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেন উপস্থিত ছিলেন।

সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাগণ অতিথিবৃন্দ প্রধান কার্যালয়ে আসার পর অভ্যর্থনা জানান।




প্রথমেই অতিথিগণ সোসাইটির প্রধান কার্যালয়ের প্রতিটি বিভাগের কর্মকা- ঘুরে দেখেন এবং এরপর সোসাইটির অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি’ ও সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ এবং সঞ্চালনা করেন সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন।


মতবিনিময় সভায় অতিথিবৃন্দের আসনগ্রহণ শেষে মি. রবার্ট সাইমন গোমেজের সর্বজনীন প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয়। এ সময়ে সোসাইটির চেয়ারম্যান প্রধান অতিথিসহ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, হাউজিং সোসাইটির ইতিহাসে এই প্রথমবার সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ একসঙ্গে পরিদর্শনে আসেন যা সত্যিই আমাদের আনন্দসহ কর্মযজ্ঞে আরও অনুপ্রাণিত করেছে। এ জন্যে তিনি ডিজি মহোদয়সহ অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সোসাইটির সফলতায় গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য তুলে ধরেন।

কালবের চেয়ারম্যান ও সদ্য সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন তিনি তার বক্তব্যে হাউজিং সোসাইটির কর্মযজ্ঞ পরিদর্শনে একই সঙ্গে সমবায়ের কর্মকতাগণ আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি অতিথিদের আগমনে অভিভূত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দায়িত্বকালীন সময়ে হাউজিং সোসাইটির উন্নয়নে নানা দিক তুলে ধরেন। এ সময়ে তিনি সমবায়ের কর্মকর্তাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় কালবের নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ পর্যায়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, হাউজিং সোসাইটিতে এসে সোসাইটির ব্যবস্থাপনা দেখে প্রথমেই আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। তিনি আরও বলেন, সমবায় অধিদপ্তর সমবায়ীদের নিয়ে কাজ করে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। আপনি যখন প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করবেন তখন মনে একটা প্রশান্তি চলে আসবে বলে তিনি উল্লেখ করেন। তিনি সোসাইটির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বলেন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান হাউজিং সোসাইটি লিঃ প্রতিষ্ঠাতা ২৭ জন সদস্য যে মূল উদ্দেশ্য নিয়ে সোসাইটি প্রতিষ্ঠা করেছিল সেই মূল লক্ষ্য ঠিক রেখে আজও কাজ করে যাচ্ছেন এ জন্য সাধুবাদ জানাই। তিনি হাউজিং সোসাইটির কর্মব্যবস্থাপনায় ও সামাজিক দায়বদ্ধতায় যে কাজগুলো করে যাচ্ছে তা আগামীতে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করে দেশের জন্য কাজ করা যেতে পারে এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাউজিং সোসাইটির কর্মযজ্ঞের ভিডিও তথ্যচিত্র দেখে ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে তিনি সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আন্তরিকতার জন্যে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এ পর্যায়ে সোসাইটির ভাইস-চেয়ারম্যান-মি. ডিউক পি. রোজারিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋনদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সকল সদস্যবৃন্দ এবং অফিস কর্মীবৃন্দ।
Tag :



















