Dhaka
,
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাগরী ক্রেডিটের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি গৌরব অর্জনে সোসাইটির শুভেচ্ছা জ্ঞাপন
ধরেন্ডা ক্রেডিটের সাধারণ সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন
‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
‘পরগাছার রানি’ বলে অপু বিশ্বাসকে খোঁচা পরীমণির
পুতিন বাঁচতে চান ১৫০ বছর, আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর
৫৫তম জাতীয় সমবায় দিবসে খ্রীষ্টান সমাজের গর্ব: জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন
জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ : শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ
নাগরী ক্রেডিটের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি গৌরব অর্জনে সোসাইটির শুভেচ্ছা জ্ঞাপন
‘সঞ্চয় আমাদের মূল লক্ষ্য, দারিদ্র্য দূরীকরণ আমাদের স্বপ্ন’—এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) বিকেলে নাগরীস্থ সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান মি. ফিলিপ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন।
অনুষ্ঠানে ‘গেষ্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা জনাব আরিফা সুলতানা শিপা এবং দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ-এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চে আসনগ্রহণ করেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা সিএসসি, পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী দেবাশিষ, এসএমআরএ। এছাড়াও অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন। সোসাইটির ঋণদান কমিটির ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপস্থিতি গণনা ও আসন গ্রহণের পর জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র বাইবেল থেকে পাঠ, বিশেষ প্রার্থনা, মিনিটস সেক্রেটারি নিয়োগ এবং পরলোকগত সদস্য-সদস্যাদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য পর্বে চেয়ারম্যানের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথি সমবায় আন্দোলনে নাগরী ক্রেডিটের উন্নয়ন অগ্রগতি ও সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভার এক পর্যায়ে হাউজিং সোসাইটির পক্ষ থেকে চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে নাগরী ক্রেডিট ‘জাতীয় সমবায় দিবস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে ও স্থানীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ সমবায় সমিতি’ পুরস্কার অর্জন করায় ক্রেডিটের চেয়ারম্যান মি. ফিলিপ গমেজের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে নাগরী ক্রেডিটের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান ‘শ্রেষ্ঠ সমবায়ী’ পুরস্কার অর্জন করায় শুভেচ্ছা জানানো হয়। একই সাথে ক্রেডিটের সেক্রেটারি বিদ্যুৎ ভিক্টর এসেনসন গাজীপুর জেলা পর্যায়ে ব্যক্তিগত ‘শ্রেষ্ঠ সমবায়ী’ পুরস্কার অর্জন করায় তাকেও সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ পর্যায়ে সভার মূল আলোচ্যসূচি অনুযায়ী ৬৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিষদ কর্তৃক বার্ষিক কার্যক্রম প্রতিবেদন, বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও প্রস্তাবিত আয় বণ্টন হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া সভায় প্রস্তাবিত বাজেট, ঋণদান কমিটি, অভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি এবং অন্যান্য উপ-কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদনের পাশাপাশি সমিতির বিভিন্ন নীতিমালা ও প্রস্তাবনা অনুমোদন করা হয়।
সবশেষে ভাইস-চেয়ারম্যান কর্তৃক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকতা উপস্থিত সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন লটারি-ড্র অনুষ্ঠিত হয়।
Tag :



















