Dhaka , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে ৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী কে জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট নাগরী ক্রেডিটের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি গৌরব অর্জনে সোসাইটির শুভেচ্ছা জ্ঞাপন ধরেন্ডা ক্রেডিটের সাধারণ সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন ‘পরগাছার রানি’ বলে অপু বিশ্বাসকে খোঁচা পরীমণির

কে জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক

পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় শুরু হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত হন সেরা পাঁচজন।

সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

চূড়ান্ত পর্বে এই পাঁচ প্রতিযোগী বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ ছিল ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই। প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে মিস ইউনিভার্স ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তোর নাম।

প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।

৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ এক মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুট তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। বিজয়ীর মাথায় এই মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।

বাংলাদেশ থেকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬