Dhaka , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে ৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী কে জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট নাগরী ক্রেডিটের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি গৌরব অর্জনে সোসাইটির শুভেচ্ছা জ্ঞাপন ধরেন্ডা ক্রেডিটের সাধারণ সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন ‘ইতিহাস ঐতিহ্যে আঠারগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা

বিশ্বাস, অনুগ্রহ ও সেবার ৭৫ বছর: 

ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত

রিপোর্ট: নীড় সংবাদ ডেস্ক
বিশ্বাস, অনুগ্রহ ও সেবার গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী (১৯৫০–২০২৬)’ উদযাপন করেছে ঢাকা মহাধর্মপ্রদেশ। আজ ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) রমনায় আর্চবিশপস হাউজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক উৎসব উদযাপিত হয়।
১৮৮৬ খ্রিষ্টাব্দে ঢাকা ধর্মপ্রদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৫০ খ্রিষ্টাব্দে এটি ‘মহাধর্মপ্রদেশ’-এ উন্নীত হয়। মহাধর্মপ্রদেশ হিসেবে পথচলার বিগত পঁচাত্তর বছর ধরে ঈশ্বরের অশেষ আশীর্বাদ, অনুগ্রহ, আধ্যাত্মিক বিকাশ এবং বাংলাদেশের মণ্ডলী ও জনগণের প্রতি নিবেদিত সেবার কৃতজ্ঞতাস্বরূপ এই বিশেষ জয়ন্তীর আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে সকাল ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় পবিত্র জুবিলী খ্রিষ্টযাগ। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই। পুণ্য বেদীতে সহায়তা করেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল এবং কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি-সহ অন্যান্য বিশপগণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জয়ন্তী ভাবনা ও উপস্থাপনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে মহাধর্মপ্রদেশের দীর্ঘ পথচলার তাৎপর্য তুলে ধরা হয়। এরপর পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে দুপুরে প্রীতিভোজের মাধ্যমে দিনব্যাপী এই আনন্দময় উদযাপনের সমাপ্তি ঘটে।
এই ঐতিহাসিক ও আনন্দময় উদযাপন অনুষ্ঠানে ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’-এর চেয়ারম্যান ও শ্রেষ্ঠ সমবায়ী মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও এবং সেক্রেটারি মি. পেপিলন এইচ. পিউরীফিকেশনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে সোসাইটির চেয়ারম্যান অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আর্চবিশপ ও ভ্যাটিকানের রাষ্ট্রদূতসহ মঞ্চে উপবিষ্ট অতিথিদের সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ৫৫তম জাতীয় সমবায় দিবসে ‘শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার-২০২৫’ অর্জন করায় তাঁকে সবার সম্মুখে পরিচয় করিয়ে দেন। শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সাথেও পরিচয় করিয়ে দেন। উপস্থিত সকলে করতালির মাধ্যমে চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চেয়ারম্যানের গৌরবময় এই সম্মাননা অর্জনে আর্চবিশপ মহোদয় ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত তাঁকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ প্রদান করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১৫ ঘন্টা আগে