ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন
২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত

ভিসার আবেদন করা ২০ হাজারেরও বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী ২০ হাজারের বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতির হয়।


টাইমস অব ইন্ডিয়া বলছে, বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে। অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন-মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল-এনট্রি ভিসা।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ই-মেইল করছেন, এমনকি কিছু ই-মেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে ঢাকায় ভারতীয় হাইকমিশন ছাড়াও আরও চারটি কনস্যুলেট আছে। যেখান থেকে প্রতিবছর বিপুলসংখ্যক ভিসা অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালে ভারত ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল। এর মধ্যে সাড়ে ৪ লাখই ছিল চিকিৎসা ভিসা। একইভাবে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ লাখ ভিসা দিয়েছে ভারত। যার মধ্যে ২ লাখই চিকিৎসা ভিসা। তবে হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে।

 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত