ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নীড় সংবাদ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৮:১৯ পূর্বাহ্ন
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নীড় সংবাদ হাউজিং সোসাইটির মিডিয়ায় নতুন সংযোজনের শুভ উদ্বোধন

হাউজিং সোসাইটির মিডিয়ায় সংযোজন করা হলো আধুনিক প্রযুক্তিসহ নতুন নিউজ পোর্টাল, ফেসবুক পেইজ, ইউটিউব চেনেল । ২৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সোসাইটির প্রধান কার্যালয়ের হলরুমে মিডিয়া বিভাগের নীড় সংবাদ-ওয়েবসাইট, ফেইসবুক পেইজ, ইউটিউব চেনেল ও আর্কাইভস-এর শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্ট ও শান্তির নীড় প্রবীন নিবাস ও গেস্ট হাউজের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ -এর শুভ উদ্বোধন করা হয়।



সোসাইটির সম্মানিত  চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন মিডিয়ায় সংযোজিত সকল মাধ্যম শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ছিল আসনগ্রহণ। আসনগ্রহণ করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, পরিচালক অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া এবং বোর্ডের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ। পরিচালক অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং এর প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে শুভেচ্ছা ও মিডিয়ার সম্পর্কিত বক্তব্য রাখেন সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল।

একই সাথে মিডিয়া বিভাগের বিভিন্ন দিক ও সোসাইটির বিভিন্ন প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হয়। এরপর সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন রিবন কাটার মধ্যদিয়ে এ সকল কিছুর উদ্বোধন করেন এবং মিডিয়া বিভাগের আইডি কার্ড কর্মীদের হাতে তুলে দেন। পরে তিনি সকলের নিকট তার সহভাগিতা তুলে ধরেন ও যাদের শ্রমের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ প্রদান করেন।



পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও এবং মি. ডিউক রোজারিও’র প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত