ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

শ্রদ্ধা ও ভালোবাসায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকে স্মরণ

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৫:৫৯:০০ অপরাহ্ন
শ্রদ্ধা ও ভালোবাসায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকে স্মরণ পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ খ্রিষ্টমন্ডলীর পক্ষে ২৭ এপ্রিল, রবিবার, তেজগাঁও ধর্মপল্লীতে পোপ ফ্রান্সিসের স্মরণে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করাসহ তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই এবং তাকে সহায়তা করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি, বিশপ সুব্রত বি গমেজ, বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি এবং অন্যান্য ফাদারগণ। খ্রিস্টযাগের শুরুতে বিশপ সুব্রত বি. গমেজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ খ্রিস্টযাগের উদ্দেশ্য এবং তাৎপর্য তুলে ধরেন। এরপর আর্চবিশপ বিজয় ডি’ক্রুজ ও বাংলাদেশে ভাটিকান দূতাবাসের সেক্রেটারী মন্সিনিয়র আবেল টগো প্রয়াত পোপ মহোদয়ের ছবিতে মাল্যদান করেন। ইংরেজি এবং বাংলা উভয় ভাষার সংমিশ্রণে খ্রিস্টযাগ পরিচালিত হয়।



খ্রিস্টযাগের উপদেশবাণীতে আর্চবিশপ বিজয় বলেন, পোপ ফ্রান্সিস ১২ বছর যাবৎ দেখেছেন আমাদের কি প্রয়োজন, জগতের কি প্রয়োজন। তিনি ছিলেন পবিত্র আত্মার আলোকে আলোকিত দূরদৃষ্টিসম্পন্ন একজন জ্ঞানী মানুষ। পোপ মহোদয়ের পালকীয় পত্র মঙ্গলসমাচারের আনন্দ, লাউদাতো সি এবং ফ্রাতেল্লী তুত্তির বিষয়ে আলোকপাত করেন। সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে ২০১৭ খ্রিস্টাব্দে পোপ মহোদয়ের বাংলাদেশে পালকীয় সফরের বিভিন্ন ঘটনাও তিনি সহভাগিতা করেন। প্রয়াত পোপ ফ্রান্সিসের দরিদ্রদের প্রতি বিশেষ দরদ ও নম্র হয়ে সকলকে সম্মান করার যে কৃষ্টি সৃষ্টি করেছেন তা জগতে সকলের কাছে আলোকবর্তিকা হয়ে থাকবে বলে মনে করেন আর্চবিশপ।

খ্রিস্টযাগের শেষে স্মৃতিচারণমূলক সহভাগিতায় কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও বলেন, পোপ মহোদয় মন্ডলীকে আপন বধূর মত ভালোবেসেছেন। পোপ মহোদয়ের শেষকৃত্যানুষ্ঠান ও তদ্পরবর্তী বিষয়গুলোতে উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থতার জন্য তা সম্ভব হচ্ছে না বলে জানান। তবে প্রার্থনায় একাত্ম হয়ে থাকবেন যাতে করে পবিত্র আত্মা যথার্থ ব্যক্তিকে মন্ডলী পরিচালনার কাজে নেতৃত্ব দান করেন। বাংলাদেশে ভাটিকানের রাষ্ট্রদূত উপস্থিত না থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। খ্রিস্টযাগে উল্লেখযোগ্য সংখ্যক ব্রাদার, সিস্টার এবং প্রায় ৩ হাজার খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।



স্মৃতিচারণ শেষে প্রয়াত পোপের স্মৃতির প্রতি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ভাইস চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন এইচ. পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া ও অন্যান্য কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পন করেন আর্চবিশপ, বিশপগণ,  ইতালি ও ফিলিপাইন এর রাষ্ট্রদূত, কানাডার হাইকমিশনার, সুইজারল্যান্ডের চার্জ ডি এ্যাফেয়ার্স, ইউএনডিপি এর প্রতিনিধিসহ অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিগণ, ফাদারগণ, সিস্টারগণ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ, কাককো’র নেতৃবৃন্দসহ  খ্রিষ্টভক্তগণ। শেষে তেজগাঁও গির্জার পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ পবিত্র খ্রিষ্টযাগ ও স্মরণানুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পবিত্র এ অনুষ্ঠানটি হাউজিং সোসাইটির নীড় সংবাদ ও সাপ্তাহিক প্রতিবেশী সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে সরাসরি সম্প্রচার করেন।




উল্লেখ্য বাংলাদেশে ভাটিকান দূতাবাসের অনুরোধে সকল ডায়োসিসেই প্রয়াত পুণ্যপিতার স্মরণে বিশেষ খ্রিস্টযাগ ও প্রার্থনা করা হয়। যেখানে হাজারো ভক্তরা তাদের প্রিয় পুণ্যপিতার প্রতি তাদের শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করেন।

পোপ ফ্রান্সিস বিশ্বের আলোচিত, নন্দিত ও বন্দিত নেতা। তিনি বিশ্ব বিবেক ও সম্প্রীতি ও শান্তির দূত। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বের মানুষ ভক্তি শ্রদ্ধায় প্রার্থনাপ্রণত হয়েছেন। মানুষের পরিবারে, ঘরে ঘরে, প্রার্থনা গৃহে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছে। তেজগাঁও গির্জায় ভক্তজনগণের স্বতঃস্ফূর্ত এবং ভক্তি ও ভালোবাসা প্রদর্শন করেছে ভক্তকূল। পরম করুণাময় তার আত্মার চিরশান্তি দান করুন।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত