ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:০০:০৫ অপরাহ্ন
না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু মি. যোসেফ মধু
আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা এবং শিক্ষানুরাগী শ্রদ্ধেয় যোসেফ মধু আজ ১৯ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার, বিকাল ৪ ঘটিকায় ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। 

১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৪ই এপ্রিল, বাংলা নববর্ষের দিনে ২৭ জন স্বপ্নদ্রষ্টার মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যৃ। তিনি তাঁর শ্রম, প্রজ্ঞা ও অসীম ভালোবাসা দিয়ে হাউজিং সোসাইটির ভিত্তি গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন একজন সংগঠক, পথপ্রদর্শক ও প্রেরণার উজ্জ্বল নক্ষত্র। হাউজিং সোসাইটিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি, জ্ঞানগর্ভ পরামর্শ, নিরহঙ্কার নেতৃৃত্ব এবং ইতিবাচক মানসিকতা চিরকাল আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আজ হাউজিং পরিবার তাঁর মৃত্যুতে একজন আদর্শ ব্যক্তিত্ববান সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টাকে হারালো। 

শ্রদ্ধেয় যোসেফ মধুর মৃত্যুতে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারী মি. হেনরী পেপিলন পিউরীফিকেশন এক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় জানানো হয়, আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত