ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১২:৫৮:২৪ পূর্বাহ্ন
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস প্রতিকি ছবি

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক, ২০২৪উপলক্ষ্যে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো হবে। আর এর মাধ্যমে অন্য শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসউদযাপন করা হবে। সেই লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪প্রণয়ন করা হয়েছে। 
নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সব উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবসউদযাপন করা হবে। এমতাবস্থায়, দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দিবসের কর্মসূচিতে জানানো হয়, বিশ্ব শিক্ষক উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নজহাত ইয়াসমিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত