ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৩:০৬ অপরাহ্ন
কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন মি. দাউদ জীবন দাশকে ৯ম নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সংস্থা কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আসছে। ২৩ মে অনুষ্ঠিত কারিতাস বাংলাদেশ এর সাধারণ পরিষদের ১১২তম বার্ষিক সাধারণ সভায় সংস্থার পরিচালক (কর্মসূচি) মি. দাউদ জীবন দাশকে ৯ম নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। এটি কার্যকর হবে ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে। মি. দাশ সংস্থার বর্তমান নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও’র স্থলাভিষিক্ত হবেন। মি. রোজারিও বিগত চার বছর যাবত দক্ষতার সাথে নির্বাহী পরিচালক হিসেবে সংস্থাকে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দীর্ঘ ৩৩ বছর কারিতাস বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেবাদান করে ৩০ জুন অবসরে যাবেন। 

মি. দাউদ জীবন দাশ ২০০৭ খ্রিস্টাব্দ থেকে কারিতাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেবা দিয়ে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য : তিনি ২০১৬ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে  এবং জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ থেকে কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজের ওপর স্নাতক ডিপ্লোমা অর্জন করেন। 

উল্লিখিত সাধারণ সভায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব ম্রংকে কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি) হিসেবে মনোনীত করা হয়। মি. ম্রং ৩০ এপ্রিল ২০১৪ খ্রিস্টাব্দ থেকে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ খ্রিস্টাব্দ থেকে কারিতাস বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সেবা দিয়ে আসছেন। 

একই সভায়  কারিতাস বাংলাদেশ এর ট্রাস্ট কোর-দি- জুট ওয়ার্কস্ এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মিস্ রীতা রোজলিন কস্তাকে। তিনি ডাটা কনসালটেন্সি নামক সংস্থায় পরিচালক-অপারেশনস এন্ড কানসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্র্যাক সংস্থায় প্রোগ্রাম কো-অডিনেটর ও কমিউনিটি এমপাওয়ার প্রোগ্রামে ২০১০ থেকে ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত সেবা দিয়েছেন। তিনি ব্র্র্র্যাক সংস্থায় যোগদানের পূর্বে কারিতাস বাংলাদেশে জেন্ডার এন্ড ডেভলপমেন্ট প্রোগ্রামে প্রজেক্ট কো-অডিনেটর হিসেবে সেবা দিয়েছিলেন।  

কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিওকে তাঁর দীর্ঘসময় ব্যাপী সেবা ও নেতৃত্ব প্রদানের জন্য সংস্থার সকল পর্যায়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো এবং নতুন স্থলাভিষিক্ত জনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো।


প্রেস বিজ্ঞপ্তি :
কারিতাস ইনফরমেশন ডেস্ক 
 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত