ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে বাণীঘোষক সেবাদায়িত্ব প্রতিষ্ঠা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১১:৩২:১৫ অপরাহ্ন
পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে বাণীঘোষক সেবাদায়িত্ব প্রতিষ্ঠা বাণীঘোষক দায়িত্ব প্রতিষ্ঠা প্রার্থী


২৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ‘পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে’ বাণীঘোষক সেবাদায়িত্ব প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৬ ঘটিকায় “বাণীঘোষক দায়িত্ব প্রতিষ্ঠা প্রার্থীদের” জন্য বিশেষ প্রার্থনা করা হয়। তারপর সকাল ৬:৩০মিনিটে পবিত্র আত্মা উচ্চ সেমিনারী’র গির্জা প্রাঙ্গণ থেকে বাণীঘোষক প্রার্থী, সেমিনারীয়ান, খ্রিস্টভক্ত, ফাদারগণ ও বিশপ মহোদয় শোভাযাত্রার মধ্যদিয়ে খ্রিস্টযাগ শুরু করে। মোট ১৪জন সেমিনারীয়ান বাণীঘোষক সেবাদায়িত্ব লাভ করেন।

বিশপ মহোদয় পাঠের আলোকে উপদেশ বাণীতে বলেন, “যিশুকে বিভিন্ন পদবি নিয়ে ডাকা হয়। যেমন—ত্রাণকর্তা, মুক্তিদাতা, আলোক স্তম্ভ স্বরূপ পদপ্রদর্শক: যিনি আমাদের জীবনে দিশারী হয়ে আসে। অন্যদিকে মেষপালক: যিনি আমাদের পাপের জন্য নিজের প্রাণকে বির্সজন দিয়েছেন। যাতে আমরা তারই জীবন পথে চলতে পারি।

এর পাশাপাশি তিনি চারটি বিষয বাণীঘোষক সেবাদায়িত্ব প্রার্থীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রথমত: “নবায়ন (Renew): নিজেকে সব সময় নতুনভাবে আবিষ্কার করতে হয়। দ্বিতীয়ত: নম্রতা (Humble): নম্রতা হলো—মানবীয় গুণ। এই নম্রতাগুণ আমাদের জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তৃতীয়ত: ধৈর্য্ (Patience): ধৈর্য্ মানুষকে গুণান্বিত করে এবং সুন্দর মনের মানুষ হিসেবে পরিচয় দেয়। ধৈর্যের মাধ্যমে মানুষ সফলতা লাভ করে। চতুর্থত: সরল জীবনযাপন (Simple Life Style): আমাদের জীবনাচরণের মাধ্যমে, আমরা খ্রিস্টকে অন্যের কাছে প্রচার করি। তাই তোমাদের অন্তরে যেন যিশুর বাণীকে ধারণ করতে পার। তারজন্য নিয়মিত বাণী পাঠ, ধ্যান ও প্রার্থনা আত্মস্থ করতে হবে।  

খ্রিস্টযাগে শেষে পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ বলেন, “আজ মণ্ডলীতে খুশির দিন, আজ ১৪ জন সেমিনারীয়ান ‘বাণীঘোষক’ দায়িত্ব লাভ করেছেন। বাণীঘোষক সেবাদায়িত্ব মধ্য দিয়ে ঈশ্বরের আহ্বান বা যাজক হওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। শেষে বিশপ পনেন পল কুবি, সিএসসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রত্যেক বাণীঘোষক সেবাদায়িত্বপ্রাপ্তদের একটি করে ‘পবিত্র বাইবেল’ ও তাদের নিজস্ব ছবি প্রদান করা হয়।

সংবাদদাতা: জের্ভাস মুরমু
সৌজন্যে : সাপ্তাহিক প্রতিবেশী 


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত